শনিবার, ১৮ Jul ২০২৬, ১২:১২ অপরাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

ঝিনাইদহের কালীগঞ্জে মেহেদী হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার

Reading Time: < 1 minute

সোহাগ আলী,ঝিনাইদহঃ
ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলায় টাকা দেনদেনের বিষয়কে কেন্দ্র করে মোঃ মেহেদী হাসান নামের এক যুবককে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামী মোঃ সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।রোববার ভোর সাড়ে ৪ টার দিকে ময়মনসিংহ জেলার ভালুকা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। সে কালীগঞ্জ পৌরসভার ফয়লা মাস্টারপাড়ার মৃত তোফাজ্জেল হোসেনের ছেলে।আজ বিকালে তাকে কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়।র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লীডার ইশতিয়াক হোসাইন জানান, চলতি মাসের ৮ জুলাই দিবাগত রাতে কালীগঞ্জ উপজেলার ফয়লা মাস্টারপাড়ার মোঃ মেহেদী হাসানকে মোবাইল ফোনের মাধ্যমে বাড়ি থেকে নিজের বাড়িতে ডেকে আনে প্রতিবেশী মোঃ সাদ্দাম হোসেন।পরে তাদের মধ্যে পূর্বের পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে সাদ্দাম ও তার ভাই আকরাম হোসেন ধারালো ছুরি দিয়ে মেহেদী হাসানের গলার শ্বাসনালী কেটে দেয় ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর আহত করে। পরিবারের লোকজন ছুটে এসে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।এই ঘটনায় পরদিন নিহতের মা বাদী হয়ে কালীগঞ্জ থানায় দুই জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করে। সেই মামলার প্রধান আসামী মোঃ সাদ্দাম হোসেন ময়মনসিংহ জেলার ভালুকা থানা এলাকায় পালিয়ে আছে জানতে পেরে সেখানে অভিযান চালায় র‌্যাব। রোববার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com