বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে বোরহানউদ্দিনে যুব রেড ক্রিসেন্টের ১৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বুলবুল কলেজ শাখা ছাত্র দলের কর্মসূচি পাবনাকে সংযুক্ত করে ওয়াই টাইপ ব্রিজ হতে যাচ্ছে- শিমুল বিশ্বাস

ঝিনাইদহে ঝড়ে ১০ গ্রামে ব্যাপক ক্ষতি, বজ্রপাতে নারীর মৃত্যু

Reading Time: < 1 minute

শেখ ইমন,ঝিনাইদহ :
ঝিনাইদহে কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩ উপজেলার বিভিন্ন গ্রাম। এ সময় বজ্রপাতে এক নারীর মৃত্যু হয়েছে। এলাকাবাসী জানায়, শনিবার সকাল সাড়ে ৬টার দিকে হঠাৎ করেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে। মুহূর্তেই শুরু হয় প্রচণ্ড ঝড়বৃষ্টি। এতে কালীগঞ্জ উপজেলার এনায়েতপুর, রঘুনাথপুর, পিরোজপুর ও খোসালপুরসহ ১০টি গ্রাম ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।১৫ মিনিট স্থায়ী হওয়া এই ঝড়ে বাড়িঘর, আম, কলা, ফসল, বিদ্যুতের পোল ও বিভিন্ন গাছ ভেঙে গেছে। ওই এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।
একই সঙ্গে হরিণাকুন্ডু উপজেলা জোড়াদহ, মালিপাড়া, হরিয়াঘাট, দোবিলা, ভবানীপুর ও তৈলটুপিসহ কয়েকটি গ্রামে পান ও কলার ব্যাপক ক্ষতি হয়েছে। অপরদিকে ক্ষেতে বেগুন তুলতে গিয়ে বজ্রপাতে রুপসি বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন স্বামী গালাম নবী (৫০)। শনিবার সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কুলচারা গ্রামে এ ঘটনা ঘটে। রুপসি বেগম ওই উপজেলার কুলচারা গ্রামের গোলাম নবীর স্ত্রী। স্থানীয়রা জানায়, শনিবার সকালে গ্রামের মাঠে নিজ ক্ষেতে বেগুন তুলতে যায় স্বামী ও স্ত্রী। সেসময় ঝড় বৃষ্টি শুরু হয়। হঠাৎ বজ্রপাতও হয়। এতে স্বামী ও স্ত্রী দুজনই বজ্রপাতে গুরুতর আহত হয়ে মাঠে পড়ে থাকে। পরে লোকজন ওই মাঠে গিয়ে পড়ে থাকতে দেখে তাদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রুপসি বেগমকে মৃত ঘোষণা করেন। স্বামী গোলাম নবী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এদিকে ঝিনাইদহ সদর উপজেলার ডেফলবাড়ীয়া গ্রামে গোয়াল ঘরে থাকা আশরাফুল ইসলামের এক জোড়া মহিষের মৃত্যু হয়। যার ক্ষতির পরিমাণ প্রায় ৬ লাখ টাকা হবে বলে জানায় পরিবার।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com