বুধবার, ০৩ Jun ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

ঝিনাইদহে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে মারা-মারি : আহত ৫

Reading Time: < 1 minute

এম এ লিতু, ঝিনাইদহ :
বাড়ির পাশে গাছে গরু বাঁধাকে কেন্দ্র করে দুই পক্ষে অন্তত ৫ জন আহত হয়েছে।
শনিবার সকালে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ছোট তালিয়ান গ্রামে এমন তুচ্ছ
ঘটনাকে কেন্দ্র করে মারা-মারির ঘটনা ঘটে। আহতরা হলেন, উপজেলার ছোট
তালিয়ান গ্রামের মোতালেবুর রহমানের ছেলে জুয়েল , মৃত ওসমান মোল্ল্যার ছেলে
পান্নু মোল্ল্যা ও মোতালেবুর রহমান। অন্য পক্ষ একই গ্রামের প্রতিবেশি
মোতলেবের ছেলে সাহেব আলী, নায়েব আলী ও সাহেব আলীর ছেলে মিঠুন। এদের
মধ্যে সাহেব আলীর ছেলে মিঠুনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে যশোর সদর
হাসপাতালে রিফার্ড করা হয়েছে। একপক্ষের আহত পান্নু মোল্ল্যা জানান, আমার বাড়ির পাশের গাছ লাগানো জমিতে প্রতিদিন প্রতিপক্ষ নায়েব আলীরা গরু বাঁধে। ছোট ছোট গাছে
গরু বাঁধলে গাছ গুলি ভেঙ্গে যাবে ভেবে আমি গতকাল আড়দিয়ে ঘিরে দিয়েছি।
তারপরেও প্রতিপক্ষরা আমার আড়ের পাশে গরু বাঁধলে আমি গরুর দড়িগুলি ঘুলে
দিলে প্রতিপক্ষরা আমাদের ওপর চড়াও হয়। এরপর কথা কাটা-কাটির এক পর্য়ায়ে দুই
পক্ষ লাঠি দিয়ে মারা-মারির ঘটনা ঘটে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো : মাহবুবুর রহমান জানান, এধরণের মারা-মারির ঘটনা আমার জানা নেই। তবে অভিযোগ দিলে অবশ্যই আইনগত ব্যবস্থা নিব।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com