শনিবার, ১৮ Jul ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

ঝিনাইদহে নিখোঁজের পর স্কুল ছাত্রের মুখ বাঁধা লাশ উদ্ধার

Reading Time: < 1 minute

শেখ ইমন,ঝিনাইদহ:
ঝিনাইদহের মহেশপুর থেকে নিখোঁজ স্কুল ছাত্র রাতুল হোসেন (১৭) নামে এক এসএসসি শিক্ষার্থীর লাশ উদ্ধার করা করেছে পুলিশ। লাশটি যশোর জেলার চৌগাছা উপজেলার লস্কারপুর শ্বাশান ঘাট এলাকার একটি পাটক্ষেতে পড়ে ছিল। রাতুল মহেশপুর উপজেলার বাজিপোতা গ্রামের মহিউদ্দিনের একমাত্র ছেলে ও স্থানীয় এমপিবি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।
নিহতের চাচা নাসিরউদ্দিন জানান, সোমবার সকালে মহেশপুর বাজারে যাওয়ার কথা বলে রাতুল বাড়ি থেকে বের হয়। এরপর বাড়িতে না ফেরায় পরিবারের লোকজনসহ সকলেই মিলে খুজতে থাকি। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাশের ছবি দেখতে পেয়ে মঙ্গলবার সকালে নিহতের স্বজনেরা তার লাশ শনাক্ত করে। যশোর জেলার চৌগাছা উপজেলার লস্কারপুর শ্বাশান ঘাট এলাকার একটি পাটক্ষেত থেকে মুখে কসটেপ জড়ানো অবস্থায় রাতুলের লাশ পড়ে ছিল। কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা সম্পর্কে পুলিশের কাছে কোন তথ্য নেই। তবে রাতুলের মোবাইলের কললিষ্ট ধরে পুলিশ এগোচ্ছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com