মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

ঝিনাইদহে প্রধান শিক্ষকের উপর হামলার প্রতিবাদ মানববন্ধন

Reading Time: < 1 minute

এম এ লিতু ,ঝিনাইদহ : 

ঝিনাইদহ সদর বানিয়াবহু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়ার উপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন ও সড়ক অবরোধ করে প্রতিবাদ সমাবেশ করেছে বানিয়াবহু মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ,শিক্ষক/শিক্ষীকা ছাত্র/ছাত্রী ও কর্মচারীবৃন্দ। বুধবার সকালে স্কুলের মুল ফটকের সামনে এ কর্মসূচীর আয়োজন করে। এতে ব্যানার ফেস্টুন নিয়ে প্রতিষ্ঠানটির প্রায় ৩শত শিক্ষার্থী,শিক্ষক সহ স্থানীয়দের বিক্ষোভ করতে দেখা গেছে। এ সময় বক্তারা বলেন, প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া স্কুল শেষ করে ঝিনাইদহে বাড়ির উদ্যেশে রওনা দিলে তার উপর অতর্কিত হামলা করা হয় তিনি বর্তমানে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন। সন্ত্রাসী নয়ন হোসেন,সাজিব হোসেন, তানজিল সহ তার বাহিনীকে অতিদ্রুত গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানান তারা। নইলে আরো কঠোর কর্মসূচীর হুসিয়ারী দেন তারা। এ সময়ে আরো উপস্থিত ছিলেন,সুরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও অত্র প্রতিষ্ঠানের সভাপতি আশরাফ হোসেন, সাবেক ইউপি সদস্য আবু বক্কর মোল্যা,মুছা মিয়া,সহকারী প্রধান শিক্ষক জাকিরুল ইসলাম,শিক্ষকবৃন্দ সহ অন্যান্যরা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com