মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

ঝিনাইদহে মোবাইল কোর্টে ৪ টি প্রাইভেট ক্লিনিকে জরিমানা ও সিলগালা

Reading Time: < 1 minute

সোহাগ আলী,ঝিনাইদহঃ
ঝিনাইদহের মহেশপুরে উপজেলায় লাইসেন্স না থাকার অপরাধে ৪টি প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা ও সিলগালা করা হয়েছে। গত বুধবার সকাল ১০.৩০ টার দিকে ঝিনাইদহ র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযান পরিচালনার সময় বিভিন্ন অপরাধ প্রমানিত হওয়ায় ৪ টি প্রাইভেট ক্লিনিক সিলগালা করা হয়েছে। এই মোবাইল কোর্ট পরিচালনা করেন মহেশপুর সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফ শাওন।এসময় আরো উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইউএইচএফপিও ডাক্তার মাহমুদ হেদায়েত বিন সেতু এবং ঝিনাইদহ র‌্যাব -৬ এর কোম্পানী কম্যান্ডার ইসতিয়াক হুসাইন। এ মোবাইল কোর্টে যে প্রাইভেট হাসপাতাল গুলো সিলগালা করা হয় সেগুলো হলো ১। সিহাব প্রাইভেট ক্লিনিক এন্ড হাসপাতাল, ২।নেপামোড় মা ও শিশু প্রাইভেট হাসপাতাল,৩।একতা প্রাইভেট ক্লিনিক এন্ড হাসপাতাল ও ৪। পদ্মপুকুর মহিউদ্দিন হাসপাতাল।এছাড়াও এই ৪ টি ক্লিনিক মালিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় । এ অভিযানের ব্যাপারে মহেশপুর উপজেলা সহকারী কমিশনার(ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফ শাওন জানান যে মোবাইল কোর্টের নানা অপরাধে অভিযুক্ত হওয়ার কারণে ৪ টি ক্লিনিকের মালিকে ৫ হাজার টাকা করে জরিমানা সহ প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে । জনস্বার্থে এই অভিযান চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com