বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

ঝড়ে লন্ডভন্ড সাঁথিয়ার আফড়া আইডিয়াল একাডেমির টিনের ঘর

smart

Reading Time: < 1 minute

ফারুক হোসেন,সাঁথিয়া পাবনা :

রোববারের আকস্মিক প্রচন্ড ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে পাবনার সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়নের আফড়া আইডিয়াল একাডেমির বিরাট টিনের ঘর।বিদ্যালয়টি এমপিওভুক্ত হওয়া সত্তে¦ও এখনো পর্যন্ত সরকারি পাকা ভবন পায়নি।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক নজরুল ইসলাম জানান, রোববার(২ এপ্রিল) বিকেলে আকস্মিক প্রচন্ড ঝড়ে স্কুলের টিনের বিরাট ঘর ভেঙে লন্ডভন্ড হয়ে গেছে।২০০২ সালে এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিদের প্রচেষ্টায় এই মাধ্যমিক বিদ্যালয়টি স্থাপিত হয়। ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয় স্কুলটিতে। পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রী লেখাপড়া করে এখানে।
প্রধান শিক্ষক জানান,২১ বছর আগে বিদ্যালয়টি স্থাপিত হলেও তারা এখনো সরকারি বিল্ডিং পাননি। দীর্ঘবছর ধরে টিনের ঘরে ঝুঁকিপূর্ণ অবস্থায় শিক্ষাকার্যক্রম চালানো হচ্ছে। বারবার আবেদন করেও সরকারি ভবন পাননি।এমতাবস্থায় এই ভাঙা ঘর মেরামত করতে তাদেরকে লক্ষাধিক টাকা প্রয়োজন হবে। তিনি বিদ্যালয়টিতে অতি দ্রæত পাকা ভবন দাবি করেন।
সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেন এ ব্যাপারে জানান,বিদ্যালয়ের টিনের ঘর মেরামতের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে সহযোগিতা করার স্কোপ থাকলে করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com