বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১কেজি গাঁজা উদ্ধারসহ একজন গ্রেফতার বিএনপির কঠোর অবস্থানের মধ্যেই জামায়াতের সমর্থনে পাবনার ঈশ্বরদীতে নিষিদ্ধ যুবলীগের মিছিল রাজশাহীর শান্তি বিনষ্টের চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি রিটনের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১১ মাসের শিশু অপহৃত, সুস্থ অবস্থায় উদ্ধার ও গ্রেফতার ২ রামেক এলাকায় মোবাইল কোর্টে ৭ জনের কারাদণ্ড  কাশিয়ানীতে বাস-প্রাইভেটকার সংঘর্ষে ঝরল ২ প্রাণ  পাবনা এসআরবি অভিযানে অনলাইন জুয়া খেলা ০৪ জন আসামী গ্রেফতার শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত রাজশাহীতে মামলার ১২ ঘণ্টায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার কুষ্টিয়া জেলা যুবদলের কমিটি ঘোষণায় অভিনন্দন মিছিল

টাঙ্গাইল জেলা সংস্কৃতি কর্মকর্তা খন্দকার রেজোয়ানা ইসলামকে হত্যার প্রতিবাদে ও বিচার দাবিতে পাবনায় মানববন্ধন

Reading Time: < 1 minute

পাবনা প্রতিনিধি:

টাঙ্গাইল জেলা সংস্কৃতি কর্মকর্তা খন্দকার রেজোয়ানা ইসলামকে শ্বাসরোধে হত্যার প্রতিবাদে ও বিচার দাবিতে পাবনায় মানববন্ধন করেছেন সংস্কৃতিকর্মী ও বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ। জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে আজ বুধবার বেলা ১১ টায় পাবনা প্রেসক্লাবের সামনের সড়কে অনুষ্ঠিত এ মানববন্ধনে হত্যায় অভিযুক্ত পলাতক স্বামী দেলোয়ার হোসেনের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, যৌতুকের লোভে দেলোয়ার হোসেন হাসপাতালে চিকিৎসাধীন স্ত্রী রেজোয়ানাকে শ্বাসরোধে হত্যা করেছেন। নৃশংসতম এ ঘটনার চারদিনেও হত্যায় অভিযুক্ত দেলোয়ার গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন, পাবনার সংস্কৃতি কর্মকর্তা মারুফা মঞ্জরী খান সৌমী, জেলা সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আওয়াল কবীর জয়, মানবাধিকার নেত্রী পূর্ণিমা ইসলাম প্রমুখ।
প্রসঙ্গত, গত ২৭ মার্চ টাঙ্গাইলের কুমুদিনী হাসপাতালের একটি কক্ষে চিকিৎসাধীন রেজোয়না ইসলামকে দেখতে আসেন তার স্বামী দেলোয়ার হোসেন । পরে ঐ কক্ষ থেকে রেজোয়ানার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে তার স্বামী দেলোয়ার পলাতক রয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com