বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম প্রশাসনের মনিটরিং টিম মাঠে কাজ করছে:রংপুরের ডিসি

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল,রংপুর:
রংপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোবাশ্বের হাসান বলেন, রংপুর জেলায় সুশৃঙ্খলভাবে টিসিবি’র পণ্য বিক্রি চলছে। ভর্তুকি মূল্যে চালসহ এসব পণ্য পেয়ে উপকারভোগী মানুষ খুবই আনন্দিত। তারা দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে এ পদক্ষেপ বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। সুষ্ঠুভাবে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম পরিচালনার জন্য জেলা প্রশাসনের মনিটরিং টিম মাঠে কাজ করছে।মোবাশ্বের হাসান আরও জানান, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে সরকার কর্তৃক নির্ধারিত রংপুর সিটি করপোরেশন, ৩টি পৌরসভা, ৮টি উপজেলার ২ লাখ ৮৫ হাজার ৩১২ টি পরিবারের মাঝে ভর্তূকি মূল্যে কার্ডধারী প্রতি ৪৭০ টাকার প্যাকেজে ৫ কেজি চাল, ২ লিটার সয়াবিন তেল ও ২ কেজি মসুরের ডাল বিক্রি করা হচ্ছে। ইতোমধ্যে রংপুর জেলায় ১৪ ধাপে উপকারভোগীদের মাঝে ৩ হাজার ৭০৯ মেট্রিক টন চিনি, ৭ হাজার ৯৮৯ মেট্রিক টন মসুর ডাল, ৭৯ লাখ ৮৮ হাজার ৭৩৬ লিটার সয়াবিন তেল, ৮৫৬ টন ছোলা, ১২৩ টন পেঁয়াজ, ১ হাজার ৪২৭ টন চাল বিক্রি করা হয়েছে।এর আগে রোববার সকালে নগরীর রাধাবল্লভে ডায়াবেটিক সমিতির কার্যালয় চত্বওে রংপুরে টিসিবির মাধ্যমে ভর্তূকি মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন তিনি।এ সময় উপস্থিত ছিলেন- রংপুর সিটি করপোরেশনের সচিব উম্মে ফাতিমা, অতিরিক্ত জেলা প্রশাসক এ ডবিø¬উ এম রায়হান শাহ, সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু, টিসিবির আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক শফিকুল ইসলাম, সহকারী পরিচালক জামাল উদ্দিনসহ অন্যরা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com