বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁও জেলা পরিষদের প্রকৌশলী মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি

Reading Time: < 1 minute

ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও জেলা পরিষদের মাদকাসক্ত প্রকৌশলী জাকির হোসেনকে রংপুর মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করেছেন তার স্ত্রী। মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসায় থাকায় জেলা পরিষদের উন্নয়ন কর্মকাণ্ড বিঘ্নিত হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে ঠাকুরগাঁও জেলা পরিষদের প্রকৌশলী জাকির হোসেন দীর্ঘদিন ধরে ফেন্সিডিল আসক্ত হয়ে এলাকায় বেপরোয়া জীবন যাপন করে আসছিল। সম্প্রতি সীমান্ত এলাকায় কঠোর নজরদারির কারণে ফেনসিডিলের সংকট দেখা দেওয়ায় তার অশালীন ও অশোভন আচরনে অতিষ্ঠ হয়ে উঠে তার স্ত্রী। স্ত্রীর অভিযোগের ভিত্তিতে সহকর্মীরা তাঁকে রংপুরের একটি মাদক নিরাময় কেন্দ্রে নিয়ে ভর্তি করেন। এর ফলে জেলা পরিষদের চলমান উন্নয়ন কার্যক্রম স্থবির হয়ে পরে। জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বিমল কুমারের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি এ বলেন, মাদক সেবনের জন্য তাঁর স্ত্রী প্রশাসনের সহায়তায় তাঁকে চিকিৎসার জন্য মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করান। তবে তিনি ছুটি নিয়েছেন কি না তা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বলতে পারবেন। এ বিষয়ে প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেও ফোন বন্ধ থাকার কারণে তার মতামত নেয়া সম্ভব হয়নি।
উল্লেখ্য এলজিইডি হতে প্রেষণে নিয়োগপ্রাপ্ত জেলা পরিষদ ঠাকুরগাঁওয়ে যোগদানের পর হতে মাদক সেবনসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িতের অভিযোগ প্রকৌশলী জাকির হোসেনের বিরুদ্ধে। ভুক্তভোগীরা দুর্ভেোগ লাঘবে উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com