রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা গাইবান্ধার বিএনপি ৬ নেতা কারাগারে

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল, গাইবান্ধা :

ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় গাইবান্ধায় বিএনপির ৬ নেতাকর্মীকে বুধবার আদালতে নেয়া হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মঙ্গলবার রাতে গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ মো. মাসুদুর রহমান তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতারকৃতরা হলেন- গাইবান্ধা পৌরসভার পলাশপাড়া এলাকার মৃত চান মিয়ার ছেলে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. তারেকুজ্জামান তারেক (৩৩), ফকিরপাড়া এলাকার মো. নয়া মিয়ার ছেলে সদর থানা ছাত্রদলের আহবায়ক মো. ইমাম হাসান আলাল (৩০) ও তার সহদর ভাই জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইমাম হোসেন দুলাল (৩৩), একই পাড়ার রফিকুল ইসলামের ছেলে জেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ স¤পাদক মো. মিরাজুজ্জামান রবিন (৩০, ডিবি রোড শাপলাপাড়া গ্রামের মৃত খায়রুল এনামের ছেলে জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম লিপন (৪৫), পুরাতন বাজার এলাকার বাসিন্দা এসএম হুনান হক্কানির ছেলে যুবনেতা মো. কেনান হক্কানি (২৮)। মামলা সূত্রে জানা যায়, ডিজিটাল প্লাটফর্মে পোস্ট করা ভিডিওতে উল্লেখিত ব্যক্তিদের বক্তব্যের মাধ্যমে জাতির পিতার বিরুদ্ধে প্রোপাগান্ডা, রাষ্ট্রের ভাবমূর্তি-সুনাম ক্ষুন্নসহ অপপ্রচার, ধর্মীয় মূল্যবোধ ও অনুভ‚তিতে আঘাত, আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা এবং সহায়তার অপরাধে মামলাটি দায়ের করা হয়।  উল্লেখ্য; সোমবার ভোর রাতে তাদের নিজ নিজ বাসা থেকে পুলিশ তাদের গ্রেফতার করে। গাইবান্ধা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. গোলাম আজম বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ২০০/২৫০ জনকে আসামি করে সদর থানায় মামলাটি করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com