মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

ডিমলায় মামার হাতে ভাগ্নে খুন: প্রধান আসামীসহ চারজন গ্রেফতার

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল,রংপুর:
নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই বালাপাড়া গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধে আপন মামার হাতে ভাগ্নে খুনের ঘটনায় প্রধান আসামী শের আলী সহ চারজনকে পঞ্চগড়ের তেতুলিয়া থেকে গ্রেফতার করেছে রংপুর র‌্যাব-১৩। গ্রেফকারকৃতরা হলেন- শের আলী ওরফে হানিফ, ফকির উদ্দিন, সুরিতা বেগম ও মালেকা বেগম। তারা সকলেই নীলফামারীর ডিমলা উপজেলার বাসিন্দা।
সোমবার সকালসাড়ে ১১ টায় রংপুর পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব -১৩ উপ- অধিনায়ক মেজর সৈয়দ মহিদুল ইসলাম। তিনি জানান, জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে শের আলীর সঙ্গে তার ভগ্নপতি মনোয়ার হোসেন ও ভাগ্নে খালেদ মাসুমের বিরোধ চলছিল।
তিনি আরও জানান, গত ২০ জুলাই সকালে ছাতনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ উভয়কে ডেকে সালিশের মাধ্যমে সমস্যার সমাধান করেন। সালিশ শেষে উভয় পক্ষ বাড়ি ফেরার পথে ওই ইউনিয়নের ফেডারেশন বাজার এলাকায় পৌছালে দুই পক্ষের মধ্যে ফের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আব্দুল ওয়াহেদ চৌধুরীর নির্দেশে ফকির উদ্দিন ও অন্যান্য আসামী খালেদ মাসুমকে ঘেরাও করে পেটাতে থাকে। এক পর্যায়ে শের আলী লাঠি দিয়ে খালেদ মাসুদকে আঘাত করে। এতে গুরুতর আহত অবস্থায় তাকে ডিমলা উপজেলা স্বাস্থয কমপ্লেক্স এ নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। ওই ঘটনার দিনই খালেদ মাসুমের বাবা মনোয়ার হোসেন বাদী হয়ে ৬ জনের নামে একটি হত্যা মামলা করেন।
র‌্যাব-১৩ এর উপ-অধিনায়ক বলেন, গ্রেফতার হওয়া প্রধান আসামী শের আলী ঘটনার সত্যতা স্বীকার করেন। আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ডিমলায় থানায় হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com