শনিবার, ১৮ Jul ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

ডোমারের মাদার ডেন্টাল কেয়ারকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

Reading Time: < 1 minute

মোঃ সাহিদুল ইসলাম,নীলফামারী:
অনিরাপদ পরিবেশে সেবাগ্রহীতার জীবন বা নিরাপত্তা বিপন্নকারী কাজ সহ প্রতারণার মাধ্যমে সেবা প্রদান করার অভিযোগে নীলফামারীর ডোমার শহরের মাদার ডেন্টাল কেয়ারকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার (২রা অক্টোবর) সকালে পৌর শহরের সাহাপাড়া রোডে অবস্থিত মাদার ডেন্টাল কেয়ারে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে অভিযান পরিচালনা করেন—সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপি।এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫২ ধারায় মাদার ডেন্টাল কেয়ারের সত্ত্বাধিকারীকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া বেশকিছু অনিয়ম সংশোধন সহ আদালতের নির্দেশনা অনুযায়ী শুধুমাত্র দাঁতের প্রাথমিক চিকিৎসা প্রদানের নির্দেশনা দেওয়া হয়।অভিযানকালে আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডাঃ মোঃ কামরুল হাসান নোবেল। এসময় প্রসিকিউটিং অফিসার হিসেবে অভিযোগ দায়ের করেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) ও স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আল-আমিন রহমান।এছাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ডোমার থানার এএসআই মোঃ রোস্তম আলীর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স সহযোগিতা করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com