বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

ডোমারে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৪ পালিত

ডোমারে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৪ পালিত

Reading Time: < 1 minute

মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারী :
‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৪।
সোমবার (৯ই ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত রংপুর জেলা কার্যালয়, উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিবসটি উপলক্ষ্যে গৃহীত কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন- ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক মোঃ নাজমুল আলম বিপিএএ। বেলুন উড়িয়ে উদ্বোধন শেষে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি, মানববন্ধন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নুরননবীর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক জান্নাতুল ফেরদৌস হ্যাপি, পৌর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইলিয়াস হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম মোস্তফা, শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তনের সাধারণ সম্পাদক মোঃ আনজারুল হক, সাবেক প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম বিএসসি, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোঃ ওমর ফারুক প্রমুখ সহ বিভিন্ন অঙ্গনের নেতৃবৃন্দ, সুধীজন, শিক্ষক-শিক্ষিকা ও সাধারণ ছাত্র-ছাত্রীবৃন্দ।
আলোচনা সভায় দুর্নীতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। এছাড়া দুর্নীতি সংক্রান্ত অভিযোগের তথ্য জানানোর জন্য দুর্নীতি দমন কমিশনের অভিযোগ কেন্দ্রের হটলাইন ‘১০৬’ নম্বরে ফ্রি কল করার অনুরোধ জানিয়েছেন দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতারা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com