মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

ডোমারে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ দুইজন গ্রেপ্তার

Reading Time: < 1 minute

মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারী :
নীলফামারীর ডোমার থানার বিশেষ অভিযানে নেশাজাতীয় নিষিদ্ধ ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (২৯শে জানুয়ারী) গ্রেপ্তারকৃত দুইজনকে নীলফামারী জেলা আদালতে প্রেরণ করা হয়েছে। থানা সুত্রে জানা যায়, গতকাল শনিবার বিকালে ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের মাহিগঞ্জ বাজারে ডোমার থানার এসআই আবু সাব্বির ও এসআই সাকিলের নেতৃত্বে বিশেষ অভিযানের মাধ্যমে বিক্রয়ের উদ্দেশ্যে ট্যাপেন্টাডল ট্যাবলেট নিজ হেফাজতে রাখার দায়ে দুইজনকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বেতগাড়া পানা সরকার বাজার এলাকার সামছুল হকের পুত্র সামিউল ইসলাম (২১) ও ডোমার পৌরসভার ৬নং ওয়ার্ডের পাঠানপাড়া এলাকার সফিয়ার রহমানের পুত্র রাব্বি ইসলাম (২৫)। এ ঘটনায় ডোমার থানার এসআই আবু সাব্বির বাদী হয়ে নিয়মিত মামলা রুজু করেন। যার মামলা নং- ১২ (০১) ২৩। উল্লেখ্য, আটক হওয়া সামিউলের কাছে ৪০ পিস ও রাব্বির কাছ থেকে ৩০ পিস সহ মোট ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com