মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

ডোমারে দুই হোটেল মালিককে জরিমানা

Reading Time: < 1 minute

মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারী :
সেবাগ্রহীতার জীবন বা নিরাপত্তা বিপন্নকারী কর্মকাণ্ডের জন্য নীলফামারীর ডোমারে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে দুই হোটেল মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৫ই সেপ্টেম্বর) সকালে উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের পাঙ্গা চৌপথী বাজারে সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপীর নেতৃত্বে পরিচালিত অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই হোটেল মালিককে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, সেবাগ্রহীতার জীবন বা নিরাপত্তা বিপন্নকারী কর্মকাণ্ডের জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫২ ধারায় পাঙ্গা চৌপথী বাজারের মা হোটেলের মালিক মোঃ নুরুজ্জামানকে ১০ হাজার টাকা ও দুলাল হোটেলের মালিক মোঃ দুলালকে ৫ হাজার টাকা সহ মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া নকল পণ্য ও মেয়াদোত্তীর্ণ খাদ্য জব্দ করে তা জনসম্মুখে ধ্বংস করা হয়েছে। অভিযানে প্রসিকিউটিং অফিসার হিসেবে অভিযোগ দায়ের করেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ আল-আমিন রহমান। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ডোমার থানার পুলিশ সদস্যবৃন্দ সহযোগিতা করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com