মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

ডোমারে দোমূখা গঙ্গাঁমাতা ও বিষ্ণু মন্দির, নদী ভাঙ্গন হতে রক্ষা প্রকল্পের উদ্বোধন

Reading Time: < 1 minute

এমদাদুল হক মাসুম, ডোমার নিলফামারী :
নিলফামারীর ডোমার উপজেলার ছোটরাউতা দোমূখা গঙ্গাঁমাতা ও বিষ্ণু মন্দির নদী ভাঙ্গন হতে রক্ষার প্রকল্প উদ্বোধন করা হয়েছে। শনিবার ১০ জুন সকাল ১১টায় মন্দির সংলগ্ন প্রাঙ্গণে দোমূখা গঙ্গাঁমাতা ও বিষ্ণু মন্দির সভাপতি রামনিবাস আগরওয়ালার সভাপতিত্বে প্রকল্প কাজের উদ্বোধন করেন নীলফামারী-০১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। মন্দির কমিটির সাধারণ সম্পাদক উজ্জ্বল কানজিলালের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, উপজেলা আ’লীগ যুগ্ম সাধারণ সম্পাদক সহিদ আহমেদ শান্তু, উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক ও পূজা উৎযাপন পরিষদ ডোমার উপজেলা সভাপতি গনেশ কুমার আগরওয়ালা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাঃ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, সদর ইউপি চেয়ারম্যান মাসুম আহমেদ, নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান, উপ বিভাগীয় প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড নীলফামারী ও পওর উপ বিভাগ তাজমিলুর রহমান, পানি উন্নয়ন বোর্ড কার্য সহকারী আশরাফুল ইসলাম, ইউপি সদস্য মহেশ চন্দ্র প্রমুখ। দোমূখা গঙ্গাঁমাতা ও বিষ্ণু মন্দির কমিটির আয়োজনে এসময় কেন্দ্রীয় হরিসভা মন্দিরের সাধারণ সম্পাদক রামকৃষ্ণ বর্মন, ডোমার মহাশ্মশানের সভাপতি শেখর চন্দ্র সাহা, বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদ ডোমার উপজেলা সাধারণ সম্পাদক দেবব্রত রায় তপুসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন ছোটরাউতা দোমূখা গঙ্গাঁমাতা ও বিষ্ণু মন্দির প্রকল্প কাজের মোট ব্যয় ২৯ লক্ষ ৭৯ হাজার ৯ শত ১৯ টাকা। ঠিকাদারি প্রতিষ্ঠান রংপুরের ইউনাইটেড ব্রাদার্স কর্তৃক প্রকল্পের ১শত ৩০ মিটার সংস্কার করা হবে বলে জানিয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠান।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com