বুধবার, ০৩ Jun ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

ডোমারে পৌর এলাকা টোলমুক্ত করার দাবীতে সড়ক অবরোধ

Reading Time: < 1 minute

এমদাদুল হক মাসুম, ডোমার নিলফামারী :
পৌরসভা এলাকাকে টোলমুক্ত করার দাবিতে ডোমারে সব ধরনের যান চলাচল বন্ধ করে দিয়েছেন রিকশা-ভ্যান ও অটো চালকেরা। শনিবার (০৩ জুন) সকালে শহরস্থ রেলগেট এলাকায় এই অবরোধ কর্মসূচি শুরু করেন তাঁরা। সকাল থেকে কয়েকশত রিকশা-ভ্যান ও অটোরিকশার চালক অবস্থান নিয়ে সহরের প্রধান সড়কে বিক্ষোভ করছেন। দাবী আদায় না হলে পরবর্তিতে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।
টোল আদায়কারীদের হুশিয়ারী দিয়ে বক্তব্য দেন ডোমার উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ। তিনি বলেন ডোমার পৌরসভার টোল আদায়ের বিষয়টি আমরা প্রশাসনকে অবগত করেছি। যারা এই চাঁদাবাজীর সাথে জড়িত আছে তাদের মুখোশ উন্মোচন করতে হবে। জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশে কোনো চাঁদাবাজের ঠাঁই হবেনা। এসময় আরো বক্তব্য রাখেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর নেতা গোলাম কুদ্দুস আইয়ুব, সমাজসেবক নুরুজ্জামান বাবলা প্রমুখ। এদিকে আন্দোলনকারীরা বলেন, আমরা শহরের বাইরে গেলেই পৌরসভাকে টোল দিতে হয়। সকালে গাড়ি নিয়ে খালি পকেটে বের হই, পকেটে কোনো টাকা থাকেনা তখন তাদের টোল না দিলে তারা গাড়ির চাবী নিয়ে রেখে দেন।
এব্যাপারে পৌরসভার প্যানেল মেয়র সেলিম রেজা বলেন, জুন থেকে জুন এক বছরের জন্যে পৌরসভা হতে ৬ লক্ষ টাকায় ইজারা দেওয়া হয়েছে। সরকারী নিয়ম অনুযায়ী প্রতিটি অটোরিক্সা ১৫শত টাকা ও অটোভ্যান ৫শত টাকা দিয়ে বাৎসরিক লাইসেন্স করতে হবে।  রশিদ ছাড়া টাকা নেওয়ার ব্যাপারে পৌরসভা কর্তৃপক্ষ কোনভাবে সংশ্লিষ্ট নয় বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com