বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

ডোমারে বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

Reading Time: < 1 minute

মোঃ সাহিদুল ইসলাম,নীলফামারী:
নীলফামারীর ডোমার উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা সভা (২০২৩-২৪) ও পুষ্টি কর্মপরিকল্পনার অনলাইন মনিটরিং বিষয়ক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৩শে আগস্ট) সকালে ডোমার উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে ও জানো প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা সভা ও অনলাইন মনিটরিং বিষয়ক ওরিয়েন্টেশন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ। এতে সভাপতিত্ব করেন—উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ।এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক সরকার, সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান বারী, জানো প্রকল্পের উপজেলা ম্যানেজার মঈন উদ্দিন আহমেদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) মোঃ আল-আমিন রহমান প্রমূখ।এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষক,স্বাস্থ্যকর্মী, সাংবাদিক সহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা সভা ও অনলাইন মনিটরিং বিষয়ক ওরিয়েন্টেশন সভায় প্রশিক্ষণ প্রদান করেন সুমন কান্তি দাস।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com