বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

ডোমারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Reading Time: < 1 minute

মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারী :
সুইডেনে রাষ্ট্রীয় সহযোগিতায় পবিত্র ধর্মগ্রন্থ আল-কোরআন অবমাননার প্রতিবাদে নীলফামারীর ডোমারে বিক্ষোভ মিছিল করেছে উলামায়ে মাশায়েখ পরিষদ।
শুক্রবার (৭ই জুলাই) জুম্মার নামাজের পর ডোমার বাজার বাটার মোড় থেকে উপজেলা শাখা উলামায়ে মাশায়েখ পরিষদের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডোমার বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে প্রতিবাদ সমাবেশে সমবেত হয়। ডোমার উপজেলা শাখা উলামায়ে মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা আব্দুল খালেকের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন—ডোমার উপজেলা উলামায়ে মাশায়েখ পরিষদের সেক্রেটারি জেনারেল মাওলানা মোসলেহুদ্দীন শাহ্ কোরাইশী, উপজেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা কামরুল ইসলাম আরেফী, তরুণ ইসলামিক বক্তা আবু সাঈদ প্রমূখ সহ বিভিন্ন উলামায়ে কেরামগণ।
উল্লেখ্য, সম্প্রতি গত পবিত্র ঈদুল আজহার দিনে সুইডেনে রাষ্ট্রীয় সহযোগিতায় পবিত্র ধর্মগ্রন্থ আল-কোরআনে আগুন লাগানো হয়। এরই প্রতিবাদে বাংলাদেশ সহ বিশ্বব্যাপী আন্দোলন চলছে সাধারণ মুসলিমদের।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com