মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

ডোমারে ‘বিশ্ব হাত ধোয়া দিবস’ উদযাপিত

Reading Time: < 1 minute

মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারী :
“হাতের পরিচ্ছন্নতায়, এসো সবাই এক হই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে উদযাপিত হয়েছে ‘বিশ্ব হাত ধোয়া দিবস’। একই দিনে ‘জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর’ উপলক্ষ্যেও বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। রোববার (১৬ই অক্টোবর) সকাল ১০টায় উপজেলা শহরের শহীদ স্মৃতি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ডোমার উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে ‘জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর’ এবং ‘বিশ্ব হাত ধোয়া দিবস’ উপলক্ষ্যে র্যালী, হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলমের সভাপতিত্বে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষ্যে আয়োজিত র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ। এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, ডোমার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ সাইয়েদ মো. ইমরান, শহীদ স্মৃতি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. খায়রুল ইসলাম সুমন, সহকারী শিক্ষিকা ফারহা জেবিন লাবণী, সহকারী শিক্ষক মো. তানবীর ইসলাম তন্ময় প্রমূখ সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। পরে, দিবসটি উপলক্ষ্যে শহীদ স্মৃতি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্থাপনকৃত হাত ধোয়ার স্থানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভালোভাবে হাত ধোয়ার নিয়ম সম্পর্কে শিক্ষা প্রদান সহ বিভিন্ন প্রদর্শনী করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com