শনিবার, ১৮ Jul ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

ডোমারে ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা জরিমানা

Reading Time: < 1 minute

মোঃ সাহিদুল ইসলাম,নীলফামারী:
সেবা গ্রহীতার জীবন বা নিরাপত্তা বিপন্নকারী কার্য ও সিগারেটের বিজ্ঞাপন প্রচারণা করার অপরাধে নীলফামারীর ডোমারে দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৬ই আগস্ট) ডোমার উপজেলার আন্ধারুর মোড় এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপীর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালিত হয়। এতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করে তা আদায় করা হয়।অভিযানে সেবা গ্রহীতার জীবন বা নিরাপত্তা বিপন্নকারী কার্যের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫৩ ধারায় আন্ধারুর মোড় বাজারের রঞ্জনা ভাতের হোটেল মালিক মোঃ রমজান আলীকে ৮ হাজার টাকা ও আইন অমান্য করে সিগারেটের বিজ্ঞাপন অপরাধে তামাক নিয়ন্ত্রণ আইন-২০০৫ (সংশোধিত আইন-২০১৩) এর ৫(ছ) ধারায় সনদ কর্মকারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটিং অফিসার হিসেবে অভিযোগ দায়ের করেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ আল-আমিন রহমান। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন ডোমার থানার এএসআই জগবন্ধু রায় সহ পুলিশ সদস্যবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com