মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

ডোমারে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ও কারাদণ্ডাদেশ

Reading Time: < 1 minute

মোঃ সাহিদুল ইসলাম,নীলফামারী:
অবৈধভাবে ডিস নেটওয়ার্কের ব্যবসা পরিচালনা, আইন অমান্য করে সিগারেটের বিজ্ঞাপন প্রচারণা এবং মাদক সেবন ও সংরক্ষণের অপরাধে নীলফামারীর ডোমারে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ও কারাদণ্ডাদেশ প্রদান করা হয়েছে।বৃহস্পতিবার (২৬শে অক্টোবর) অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন—সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপি।এসময় প্রশাসন কর্তৃক গণশুনানির মাধ্যমে বন্ধ রাখার ঘোষণাকে তোয়াক্কা না করে অবৈধভাবে ডিস নেটওয়ার্ক পরিচালনা করার অপরাধে স্কাই ক্যাবল টেলিভিশনের শ্যাম রায়কে ক্যাবল নেটওয়ার্ক ও টেলিভিশন পরিচালনা আইন-২০০৬ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, উপজেলা শহরের বাসস্ট্যান্ড বাজারে আইন অমান্য করে সিগারেটের বিজ্ঞাপন প্রচারণা করার অপরাধে দোকান মালিক মোঃ তাজুল ইসলামকে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন-২০০৫ (সংশোধিত আইন-২০১৩) এর ৫ (ছ) ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।এতে প্রসিকিউটিং অফিসার হিসেবে অভিযোগ দায়ের করেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আল-আমিন রহমান। এছাড়া অভিযান পরিচালনায় ডোমার থানার এএসআই প্রফুল্ল চন্দ্র রায় ও সঙ্গীয় পুলিশ সদস্যবৃন্দ সহযোগিতা করেন।আরেক অভিযানে মাদক সেবন ও সংরক্ষণের অপরাধে সৈয়দপুরের মৃত কলিমউদ্দিনের পুত্র খোরশেদ আলম (২২) কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী ৫০ টাকা জরিমানা ও দুই মাসের কারাদণ্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। যার প্রসিকিউটিং অফিসার হিসেবে অভিযোগ দায়ের করেন—ডোমার থানার এএসআই প্রফুল্ল চন্দ্র রায়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com