মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

ডোমারে ভ্রাম্যমাণ আদালতে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

Reading Time: < 1 minute

মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারী :
মেয়াদোত্তীর্ণ ও খাওয়ার অযোগ্য খাদ্য সংরক্ষণ, খাদ্যদ্রব্যে নিষিদ্ধ শাল্টুর ব্যবহার, আয়োডিন বিহীন লবণ ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য সংরক্ষণ করার অপরাধে নীলফামারীর ডোমারে তিন প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১লা নভেম্বর) দুপুর ১টায় উপজেলার বোড়াগাড়ী বাজার ও চামারপাড়া মোড়ে সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপির নেতৃত্বে অভিযান পরিচালনায় এমন অসঙ্গতি পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়। অভিযানে মেয়াদোত্তীর্ণ ও খাওয়ার অযোগ্য খাদ্য সংরক্ষণ, হোটেলের খাদ্যদ্রব্যে নিষিদ্ধ শাল্টুর ব্যবহার, আয়োডিন বিহীন লবন ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য সংরক্ষণ করার অপরাধে বোড়াগাড়ী বাজারের অলিয়ার হোটেলকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫২ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রায় একই অপরাধে আর্নিকা হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক আনারুলকে ২ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
অন্যদিকে, বোড়াগাড়ীর চামারপাড়া মোড়ে কনফেকশনারি দোকানের মালিক ইমরানকে ২ হাজার টাকা জরিমানা সহ মেয়াদোত্তীর্ণ ও খাওয়ার অযোগ্য খাদ্যদ্রব্য জনসম্মুখে ধ্বংস করা হয়। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটিং অফিসার হিসেবে অভিযোগ দায়ের করেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ আল-আমিন রহমান। এছাড়া আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সহযোগিতা করেন ডোমার থানার এএসআই জগবন্ধু রায় ও সঙ্গীয় পুলিশ ফোর্স।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com