বুধবার, ০৩ Jun ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

ডোমারে ভ্রাম্যমান আদালতে ৫০০০০ হাজার টাকা জরিমানা

Reading Time: < 1 minute

মোঃ সাহিদুল ইসলাম,নীলফামারী:
নীলফামারীর ডোমারে অবৈধভাবে বালু উত্তোলনের জন্য ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের শালমারা গ্রামে মো: মোতাহার নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে ৫০০০০ টাকা জরিমানা করা হয়।অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপি। তিনি জানান, দুপুর ১ টায় গোপন সংবাদের ভিত্তিতে হরিণচড়া ইউনিয়নের শালমারা গ্রামে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করলে অবৈধভাবে বালু উত্তোলনের সত্যতা পাওয়া যায়। এসময় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারা লংঘনের জন্য মো: মোতাহার নামের এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপি আরও বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com