রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত রাজশাহীতে পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৫, আটক ২২ পাবনার ঈশ্বরদীতে ১শ ২০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যাবসায়ী গ্রেফতার পাবনায় ১৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার

ডোমারে শ্বাসরোধ করে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

Reading Time: < 1 minute

এমদাদুল হক মাসুম, ডোমার :
নীলফামারীর ডোমারে মেঘনা রানী(৩০) নামে এক গৃহবধুকে হত্যার অভিযোগে স্বামী নির্মল চন্দ্র রায়কে(৩৫) গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।
মঙ্গলবার (১৩ জুন) সকাল ১০টার দিকে উপজেলার হরিণচড়া ইউনিয়নের বুড়িরহাট হতে তাকে গ্রেফতার করা হয়। নির্মল চন্দ্র রায় আঠিয়াবাড়ী মাস্টারপাড়া এলাকার পুলেন চন্দ্র রায়ের ছেলে। সকাল সাতটার দিকে পারিবারিক কলহের জেরে নিজ বাড়ীতে মেঘনা রানীকে গলা চেপে শ্বাসরোধ করে হত্যা করে স্বামী নির্মল।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৫ বছর আগে উপজেলার বামুনিয়া ইউনিয়নের সচিন চন্দ্র রায়ের কন্যা মেঘনার সাথে নির্মলের বিয়ে হয়। সংসার জীবনে তাদের দির্ঘদিন হতে পারিবারিক বিবাদ লেগেই থাকতো। মঙ্গলবার সকাল সাতটার দিকে তাদের মাঝে ঝগড়া লাগলে নির্মল ঘরের মেঝেতে মেঘনার গলা চেপে ধরে। এতে মেঘনার শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়। নির্মল মেঘনার মরদেহ বিছানার উপর তুলে কম্বল ঢেকে দিয়ে পালিয়ে যায়। স্থানীয়দের কাছে খবর পাওয়ার সাথে সাথে বিভিন্ন স্থানে অভিযান চালায় ডোমার থানা পুলিশ। সকাল ১০টার দিকে হরিণচড়া ইউনিয়নে বুড়িরহাট হতে তাকে গ্রেফতার করা হয়। ডোমার থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী জানান, মৃতদেহ উদ্ধার করে নিলফামারী জেলা মর্গে পাঠানো হয়েছে। মামলা ও আসামী আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com