বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

ডোমারে শ্লীলতাহানির অভিযোগে আলহেরা নুরানি একাডেমীর পরিচালক গ্রেপ্তার

Reading Time: < 1 minute

মোঃ সাহিদুল ইসলাম,নীলফামারী:
নীলফামারীর ডোমারে ১ম শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে আলহেরা নুরানি একাডেমীর পরিচালক নুর আলমকে (৩২) গ্রেপ্তার করেছে ডোমার থানা পুলিশ। বৃহস্পতিবার (০৩ আগষ্ট) সকাল ১০ ঘটিকায় অভিযুক্ত নুর আলমকে প্রতিষ্ঠান থেকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে মেয়ের মা বাদী হয়ে ডোমার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।এজাহার সূত্রে জানা যায়, গত ৩০/০৭/২০২৩ ইং তারিখে ঐ মেয়ে স্কুলে গেলে দুপুর আনুমানিক ১:৩০ ঘটিকায় নামাযের জন্য সকল শিক্ষার্থীদের পাঠালেও ভুক্তভোগী শিক্ষার্থীকে পাশের শ্রেণিকক্ষ পরিষ্কার করার কথা বলে শ্লীলতাহানি করে। এসময় ছাত্রী কান্নাকাটি করলে অভিযুক্ত নুর আলম তাকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে এবং অর্থের লোভ দেখায়। বিষয়টি ভুক্তভোগী শিক্ষার্থী পরিবারে কাছে জানালে মেয়ের মা বাদী হয়ে মামলা দায়ের করেন।ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, ভুক্তভোগী পরিবারের অভিযোগের প্রেক্ষিতে শিক্ষক নুর আলমকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com