শনিবার, ২৭ Jun ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক পাবনার আটঘরিয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫ টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে চলছে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ড  রাজশাহীর বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, বিস্ফোরণ: দুই মামলায় জামায়াত নেতা-সহ ৩০ জন আসামী নগরীর মেহেরচন্ডী এলাকায় বাবাকে হত্যা করে পালালো রাবি শিক্ষার্থী কিশোরগঞ্জে মানবেতর জীবনযাপন অনাহারে দিন কাটছে বৃদ্ধ দুর্গাচরণের

ডোমারে স্কাউট ভবনের জায়গা পরিদর্শন ও বৃক্ষরোপণ

ডোমারে স্কাউট ভবনের জায়গা পরিদর্শন ও বৃক্ষরোপণ

Reading Time: < 1 minute

মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারী :
নীলফামারীর ডোমার উপজেলা স্কাউট ভবন নির্মাণের জন্য নির্ধারিত জায়গা পরিদর্শন ও বৃক্ষরোপণ করেছেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। মঙ্গলবার (৮ই অক্টোবর) দুপুরে উপজেলার হেলিপ্যাড মাঠ সংলগ্ন স্কাউট ভবনের জন্য নির্ধারিত জায়গা পরিদর্শনে যান তিনি। এসময় স্কাউট নেতৃবৃন্দ ও সদস্যরা তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান ও স্বাগত জানান। সেখানে বৃক্ষরোপণ করেন নবাগত জেলা প্রশাসক। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটসের সভাপতি মোঃ নাজমুল আলম বিপিএএ, কমিশনার মোছাঃ নাজিরা আখতার চৌধুরী ফেরদৌসী, সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদ, সহযোগী সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম মোস্তফা, ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, শালকী মুক্ত মহাদলের সম্পাদক মোঃ শাহিনুল ইসলাম বাবু, জেলা স্কাউট কমিশনার বিনয় কুমার রায়, ডোমার ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ শামসুদ্দিন হোসাইনী সুফী, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ রবিউল আলম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন, গ্রুপ সভাপতি মোঃ আমিনুল হক বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com