মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

ডোমারে স্থানীয় সরকার দিবস ও উন্নয়ন মেলা উদযাপন

Reading Time: < 1 minute

মোঃ সাহিদুল ইসলাম,নীলফামারী:
‘সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার’–এই প্রতিপাদ্যে সারাদেশে প্রথমবারের মতো পালিত জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ উন্নয়ন মেলা উদযাপন উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১৭ই সেপ্টেম্বর) বেলা ১২টায় ডোমার উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে উন্নয়ন মেলার আলোচনা সভায় সমবেত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ভাইস-চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক সরকার, ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী, নীলফামারী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনজুরুল হক চৌধুরী প্রমূখ সহ স্থানীয় সরকারের সকল ইউপি চেয়ারম্যান, সদস্যবৃন্দ ও সুধীজন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com