মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

ডোমারে সড়ক দুর্ঘটনায় আহত ব্যাক্তির মৃত্যু

Reading Time: < 1 minute

মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারী :
গত শুক্রবার নীলফামারীর ডোমার উপজেলার বক্করের মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত নওশাদ আলম পাপ্পু রংপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার (১২ই ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টা রংপুরের প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
নিহত নওশাদ আলম পাপ্পু ডোমার উপজেলার পূর্ব ছোটরাউতা বক্করের মোড় এলাকার নাসিম আলমের ১ম পুত্র এবং দুই সন্তানের জনক। তিনি বিদ্যুৎ অফিসের সাবেক কর্মী ছিলেন।
জানা যায়, গত শুক্রবার বেলা ১২টা ২০ মিনিটে ডোমার উপজেলার বক্করের মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। এরপর স্থানীয়রা ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। অবস্থার অবনতি দেখে সেখানকার দ্বায়িত্বরত চিকিৎসক রংপুরে রেফার করেন। স্বজনরা রংপুরের প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করান। অবস্থার অবনতি ঘটলে আইসিইউতে রাখা হয়। সেখানে ৫দিন অচেতন অবস্থায় থাকার পর গতকাল রাতে তার মৃত্যু ঘটে। আজ বুধবার (১৩ই ডিসেম্বর) সকাল ১১ ঘটিকায় মরহুমের নিজ বাসভবনে ১ম জানাজা নামাজ এবং দুপুর ২টায় চিকনমাটি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ২য় জানাজা নামাজ শেষে দাফন কার্য সম্পন্ন করা করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com