বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

ডোমার পৌর উপ-নির্বাচনে বিজয়ী দেলাওয়ার হোসেন

Reading Time: < 1 minute

মোঃ সাহিদুল ইসলাম,নীলফামারীঃ
নীলফামারীর ডোমার পৌরসভার ৭নং ওয়ার্ডের উপ-নির্বাচনে কাউন্সিলর পদে ৩১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ দেলাওয়ার হোসেন (পাঞ্জাবী প্রতীক)।সোমবার (১৭ই জুলাই) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়। এতে ৩১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন পাঞ্জাবী প্রতীকে মোঃ দেলাওয়ার হোসেন। উটপাখি প্রতীকে ৩০৭ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন হারুন আশিকুর রহমান সাজু।ফলাফল অনুযায়ী, ২৯৯ ভোট পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছেন মোঃ রুহুল আমিন (ডালিম প্রতীক), ২৭২ ভোট পেয়ে ৪র্থ স্থান অধিকার করেছেন মোঃ এবাদত হোসেন চঞ্চল (টেবিল ল্যাম্প প্রতীক) এবং ৪৭ ভোট পেয়ে পঞ্চম স্থান অধিকার করেছেন মোঃ রিফাত হাসান সৌরভ (ব্ল্যাকবোর্ড প্রতীক)।
প্রসঙ্গতঃ গত ১লা জুন তফসিল ঘোষণার মধ্য দিয়ে উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ১৮ই জুন, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৯শে জুন, প্রার্থীতা প্রত্যাহার ২৫শে জুন এবং প্রতীক বরাদ্দ করা হয় ২৬শে জুন।
উল্লেখ্য, গত ১৭ই এপ্রিল রংপুর থেকে বাড়ি ফেরার পথে জলঢাকা উপজেলার সলেমানের চৌপথী ও তিনবটের মধ্যবর্তী এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান ডোমার পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ রুবেল ইসলাম। গত ২৩শে মে পদটি শূণ্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com