বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

তজুমদ্দিনে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণসভা

তজুমদ্দিনে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণসভা

Reading Time: < 1 minute

খন্দকার নিরব, ভোলা :
ভোলার তজুমদ্দিনে উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদগণের স্মরণে “স্মরণসভা” অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে তজুমদ্দিন উপজেলা নির্বাহি কর্মকর্তা শুভ দেবনাথের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টু, তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ্ আল মামুন, উপজেলা যুবদল আহ্বায়ক হাসান মোহাম্মদ সাফা পিন্টু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাও. আব্দুর রব, বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাও. আব্দুর রাজ্জাক, প্রেসক্লাবের যুগ্ম-আহবায়ক সাইদুল হক মুরাদ ও হেলাল উদ্দিন লিটন। এছাড়াও জুলাই-আগষ্টের গণঅভ্যুত্থানে খুনিদের গুলিতে তজুমদ্দিনের একমাত্র শহীদ মনিরের স্ত্রী রোজিনা বেগম, তার পিতা মোঃ আব্দুল মান্নান, ইসলামিক ফাউন্ডেশনের তজুমদ্দিন উপজেলা কো-অর্ডিনেটর নুরুল ইসলাম, ঢাকায় গুলিবিদ্ধ ছাত্র আশরাফুল ইসলাম নিশাদ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই-আগষ্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান শুধু বাংলাদেশে নয় পুরো এশিয়া মহাদেশের বৃহত্তর গণঅভ্যুত্থান। ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচারের পতনের মাধ্যমে দেশ দ্বিতীয়বার স্বাধীন হলো। দ্বিতীয়বার স্বাধীনতার মূল কারিগর আহত ও নিহতদের যেন জাতি ভূলে না যায় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়া, কৃষি কর্মকর্তা নাজমুল হুদাসহ উপজেলার বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা, সাংবাদিক, সুশীলসমাজের প্রতিনিধি ও রাজনৈতিক ব্যাক্তি বর্গ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com