বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

তজুমদ্দিনে বিএনপি’র দু’পক্ষের মারামারির ঘটনায় আহত ১১ জন

তজুমদ্দিনে বিএনপি'র দু'পক্ষের মারামারির ঘটনায় আহত ১১ জন।

Reading Time: < 1 minute

খন্দকার নিরব, ভোলা:
ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁচড়া ইউনিয়নে “বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একাধিক মামলা খারিজ পাওয়ায় আনন্দ মিছিল’কে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মারামারির ঘটনা ঘটেছে। এঘটনায় ১১ জন আহত হয়ে তজুমদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন।
শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় চাঁচড়ায় ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম ও উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ইব্রাহীম হাওলাদার সমর্থকদের মধ্যে এ মারামারির ঘটনা ঘটে। জানা গেছে, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা খারিজ পাওয়ায় ইব্রাহিম হাওলাদার সমর্থকরা ইউনিয়ন পরিষদের সামনের দলীয় কার্যালয়ে সভা করছিল। এসময় মোঃ জাহাঙ্গীর আলমের অনুসারীরা আনন্দ মিছিল বের করলে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এঘটনায় ১১ জন আহত হন।
আহতরা হলেন, ইব্রাহীম (২৬), রাকিব (৩০), আঃ জলিল (৬২), মফিজ (৪৫), ইমন (১৫), নিরব (৫০), মাকছুদুর রহমান (৫৫), সোহেল (২৮), শিপন (১৭), মমিন (৩৫), জসিম (৩৭)। তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার তাহমিনা আক্তার ননী সাংবাদিকদের জানিয়েছেন, গুরুতর আহত ৩ জনকে হাসপাতালে ভর্তি দেওয়া হয়েছে এবং ৮ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় প্রেরণ করা হয়েছে।
তজুমদ্দিন থানা ডিউটি অফিসার মোঃ রায়হান জানিয়েছেন, এ ঘটনায় এখনো থানায় কোন মামলা রুজু হয়নি। তবে অভিযোগ পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com