বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

তজুমদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে অভিজ্ঞ নার্সদের পদায়নের এক দফা দাবিতে কর্মবিরতি

তজুমদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে অভিজ্ঞ নার্সদের পদায়নের এক দফা দাবিতে কর্মবিরতি

Reading Time: < 1 minute

খন্দকার নিরব, তজুমদ্দিন (ভোলা) :
বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সব পদে নন-নার্সিং প্রশাসন ক্যাডারের লোকদের অপসারণ করে সেখানে অভিজ্ঞ নার্সদের পদায়নের এক দফা দাবিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সদের চার ঘণ্টার কর্মবিরতি চলছে। মঙ্গলবার (৮অক্টোবর) সকাল নয়টায় ওই কর্মবিরতি শুরু হয়, যা শেষ হয় বেলা একটায়। কর্মবিরতি থাকায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া রোগীদের জরুরি সেবা কার্যক্রম ব্যাহত হয়। ভোগান্তিতে পড়েন চিকিৎসা নিতে আসা রোগীরা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জ্যেষ্ঠ নার্স ফারজানা আক্তার বলেন, এক দফা দাবিতে ৯ সেপ্টেম্বর থেকে সারাদেশে এক যোগে কর্মসূচি চলমান আছে। নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল ও অধিদপ্তরে বর্তমানে নন-নার্সিং প্রশাসন ক্যাডারের লোকজন কর্মরত। এসব লোককে অপসারণ করে সেখানে যোগ্য ও অভিজ্ঞ নার্সদের পদায়নের দাবিতে তাঁরা চার ঘণ্টার এই কর্মবিরতি পালন করছেন। দাবি আদায় না হলে আরও কর্মসূচি দেওয়া হবে। তিনি আরও বলেন, নার্সদের কর্মবিরতির ফলে রোগীদের সাময়িক ভোগান্তির জন্য তাঁরা আন্তরিকভাবে দুঃখিত।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com