বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

তারাকান্দায় হত্যার রহস্য উদঘাটন আসামি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি

Reading Time: < 1 minute

কামরুল হাসান, ময়মনসিংহ:

গত ২১ জানুয়ারী ২০২৩ খ্রিঃ রাত অনুমান ২ টায় তারাকান্দা থানাধীন বালিখা গ্রামের ভিকটিম গোলাপ হোসেন এর বসত বাড়ীর উত্তর পাশে জনৈক আব্দুল মান্নার এর মালিকানাধীন পুকুরের উত্তর পাড় সংলগ্ন গোলাপ হোসেনের সেচ মটর পাম্প হইতে আসামীর নিজ জমিতে পানি দেওয়ার জন্য যায়। একই সময়ে আসামী তার নিজ জমিতে পানি দেওয়ার জন্য আসে। ভিকটিম গোলাপ হোসেন তখন পানি দিতে অস্বীকৃতি জানায়।  এতে আসামী মো. হারুন অর রশিদ (৫০) ক্ষিপ্ত হইয়া ঘটনাস্থলে সেচ মটর পাম্প এর পাশে থাকা একটি বাশের লাঠি দিয়া ভিকটিমের মাথায় আঘাত করে। ভিকটিম গোলাপ হোসেন মাথায় আঘাতপ্রাপ্ত হইয়া রক্তাক্ত অবস্থায়ঘটনাস্থলেই মৃত্যু বরন করে কিছুক্ষণ পর ভিকটিমের বড় ভাই জমিতে পানি দিতে গিয়ে তাহার ভাইয়ের লাশ দেখতে পায়এবং থানা পুলিশকে সংবাদ দেয়। এই প্রেক্ষিতে ভিকটিমের মেয়ে বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করে তারাকান্দা থানা পুলিশ মামলার দায়িত্বভার গ্রহণ করে ঘটনাটি অধিক গুরুত্ব বিবেচনা করিয়া পেশাদারিত্বের সহিত তদন্ত করে মামলার রহস্য উদঘাটন করে। অপরদিকে আসামী হারুন অর রশিদ গ্রেফতার এড়ানোর জন্য দীর্ঘদিন পলাতক থাকে উল্লিখিত আসামীকে ২৬ ফেব্রুয়ারী২০২৩ খ্রিঃ সময় রাত ০১:৪৫ ঘটিকায় ময়মনসিংহ কোতয়ালী মডেল থানাধীন ভাবখালী এলাকা হইতে গ্রেফতার করে আসামীকে গ্রেফতার পরবর্তী প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে আসামীর দেওয়া তথ্যমতে আসামীকে নিয়ে অভিযান পরিচালনা করিয়া তারাকান্দা থানাধীন বালিখা ইউপির বালিখা মধ্যপাড়া গ্রামের জনৈক আব্দুল মান্নার এর মালিকানাধীন পুকুরের উত্তর পাড় হইতে আসামীর নিজ হাতে বাহির করিয়া দেওয়া মতে হত্যাকান্ডে ব্যবহৃত একটি বাঁশের লাঠি যাহার দৈর্ঘ্য ২২১ সে.মি. উদ্ধারপুর্বক আলামত হিসাবে জব্দ করা হয়।অতঃপর আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করিলে আসামী ফৌজিদারী কার্যবিধি আইনের ১৬৪ ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com