শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

News Headline :
পাবনার ভাঙ্গুড়ায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত পাবনায় মন্তাজ সরদার-আনোয়ারা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ রাজশাহী বারে ২১ পদের মধ্যে ২০টিতে জাতীয়তাবাদী প্যানেলের সাফল্য তানোরে গোয়ালঘরে আগুনে পুড়ে মারা গেছে ৬ গরু র‍্যাব ১২’র অভিযানে ১টি বিদেশী বার্মিজগান সহ ২জন আসামী গ্রেফতার পাবনায় গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে ভোক্তা অধিকার ও ওএনএসআই’র অভিযান: ২০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক ছয়টি ওয়ার হেড নিয়ে চিন্তিত পাবনা র‍্যাব-১২ এর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ১ জন পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

তারাগঞ্জে যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

Reading Time: < 1 minute

জুয়েল ইসলাম, তারাগঞ্জ রংপুর:

রংপুরের তারাগঞ্জ উপজেলায় যুব উন্নয়ন কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক যোগদানের পর থেকে অনিয়মিত ও অনির্দিষ্ট সময়ে ঋণ দেওয়া-নেওয়া, গ্রাহক হয়রানী ও কর্মে ফাঁকিসহ নানা রকম অনিয়মের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী উপজেলার কুর্শা ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামের সুফল রায়ের ছেলে বিকাশ রায় বলেন, আমি গত মার্চ মাসে যুব উন্নয়ন কর্মকর্তার অফিসে ৬০ হাজার টাকা ঋণ নেওয়ার জন্য আবেদন করি। ওই অফিসের কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক আমার কাছে ৬ হাজার টাকা দক্ষিণা দাবি করেন। আমি তার দক্ষিণা দিতে অস্বীকার করায় আমকে ঋণ না দিয়ে আজকাল করে দীর্ঘদিন নানান ভাবে হয়রানি করছে। ওই যুব উন্নয়ন অফিসের কর্মচারী কর্মকর্তাদের এমন আচরণে সেবা গ্রহীতাগণ সেবা না পেয়ে বিমুখে ফিরছে। ফলে আমার মত বেকার যুবকেরা বেকারত্বের অভিশাপে ভুগছে। আরেক ভুক্তভোগী উপজেলার ইকরচালী ইউনিয়নের সরকার পাড়া গ্রামের ওহিদুল ইসলামের ছেলে মমিনুর ইসলাম বলেন, আমি উপজেলা যুব উন্নয়ন অফিস থেকে ঋণ নিয়েছিলাম তা নিয়মিত ও নির্দিষ্ট সময়ে পরিশোধ করছি। ঋণ পরিশোধ করার পর আমি আমার সঞ্চায় জামানতের টাকা উত্তোলনের জন্য উপজেলা যুব উন্নয়ন অফিসে গেলে যুব উন্নয়ন কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক আজ কাল করে নানান ভাবে আমাকে হয়রানী করছে। ওই যুব উন্নয়ন অফিসের কর্মচারী কর্মকর্তাদের এমন আচরণে সেবা গ্রহীতাগণ সেবা না পেয়ে বিমুখে ফিরছে। অভিযুক্ত যুব উন্নয়ন কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক বলেন, আমি নিয়ম মেনে কাজ করি কিন্তু মাঝে মধ্যে অফিসের কাজে বাইরে যেতে হয়। তবে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত আমার মত কোন অফিসার নিয়ম মানে না। এলাকাবাসী ও সচেতন মহল যুব উন্নয়ন অধিদপ্তরের উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে সরেজমিন তদন্ত পূর্বক অভিযুক্ত তারাগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু বক্কর সিদ্দিকের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের দাবি করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com