রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত

তিস্তামুখঘাট-বোনারপাড়া থেকে পুনঃরায় ট্রেন চালু ও টানেল নির্মাণের দাবিতে মানববন্ধন

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা:
তিস্তামুখঘাট থেকে বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত সড়কসহ রেল সেতু বা টানেল নির্মাণ ও বোনারপাড়া থেকে তিস্তামুখ ঘাট পর্যন্ত রেলপথ সংস্কার এবং পুনঃরায় ট্রেন চালুর দাবিতে এক মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়।বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার থানা মোড়ে সাঘাটা-ফুলছড়ি উন্নয়ন সংগঠন এ মানববন্ধন ও পথসভার আয়োজন করে।সংগঠনের সভাপতি হাসান মেহেদী বিদ্যুতের সভাপতিত্বে মানববন্ধন ও পথসভা চলাকালে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্ঠা ও বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম রাজা, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা সরদার, গজারিয়া ইউপির সাবেক চেয়ারম্যান মো. শামছুল আলম সরকার, ওয়ার্কার্স পার্টির জেলা শাখার সম্পাদক মন্ডলীর সদস্য মাসুদুর রহমান মাসুদ, বাংলাদেশ যুব মৈত্রি জেলা শাখার সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, সংগঠনের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার মৃণাল ও ইউপি সদস্য জিহাদুর রহমান মওলা প্রমুখ। অনুষ্ঠানটি স ালনা করেন ভরতখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. হাবিবুর রহমান।বক্তারা বলেন, তিস্তামুখ ঘাট থেকে বাহাদুরাবাদ রুটে রেলসেতু বা টানেল নির্মাণ এবং বোনারপাড়া থেকে পুন:রায় ট্রেন চালুর দাবি জানান। বক্তারা আগামী ২৯ আগস্ট প গড় থেকে বোনারপাড়া পর্যন্ত চালু হতে যাওয়া ‘রামসাগর এক্সপ্রেস’ ট্রেনটি তিস্তামুখঘাট পর্যন্ত চলাচলের ব্যবস্থা নেয়ার জন্য রেলমন্ত্রীর কাছে জোর দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com