বুধবার, ০৩ Jun ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

তিস্তায় পানি কমলেও বেড়েছে দুর্ভোগ

Reading Time: < 1 minute

মোঃ মিজানুর রহমান:
লালমনিরহাটে তিস্তা নদীর পানি বিপদসীমার ৩০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও এখন জেলার ৫ উপজেলার হাজার হাজার পরিবার পানিবন্দি অবস্থায় রয়েছে। এতে করে পানি কমে গেলেও কিন্তু কমেনি তাদের দূর্ভোগ। এসব পানিবন্দি পরিবারদের মাঝে খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। জেলা প্রশাসনের পক্ষে থেকে ত্রাণ বিতরণ কর্মসুচী অব্যাহত থাকলে তা প্রয়োজনের তুলনায় অনেক কম। বন্যার পানির চাপে তিস্তা ব্যারাজ ফ্লাড বাইপাস ও কাকিনা মহিপুরসহ বিভিন্ন সড়ক ভেঙ্গে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। সড়ে জমিন ঘুরে দেখা যায়, তিস্তা নদী পানি বৃদ্ধির কারণে জেলার ৫ উপজেলার তিস্তা তীরবর্তী এলাকা গুলোর কাচা-পাকা অধিকাংশ সড়ক ভেঙ্গে গিয়ে যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। পানির চাপে তিস্তা ব্যারাজ ফ্লাড বাইপাস ভেঙ্গে যাওয়ার পর লালমনিরহাটের কাকিনা- মহিপুর -রংপুর সড়ক ভেঙ্গে গেছে বন্যার পানিতে। বুধবার সন্ধ্যায় রংপুর -লালমনিহাট সীমান্তে মিলনবাজার এলাকায় এ সড়ক ভেঙ্গে যায়। এতে রংপুরের সাথে মহিপুর হয়ে লালমনিরহাটের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে। এর আগে তিস্তা ব্যারাজ ফ্লাড বাইপাস ভেঙ্গে লালমনিরহাটের সাথে নীলফামারী জেলার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। জেলায় এ বন্যায় লক্ষাধিক মানুষ পানি বন্দি হয়ে পড়েছিলো বলে ধারনা করা হচ্ছে। হাজার হাজার ফসলি ক্ষেত পানিতে ডুবে গেছে। বৃহস্পতিবার সকালে তিস্তা নদীর পানি এখনো বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর জানান, তিনি তিস্তা পাড়ে আছে। পানিবন্দিদের মাঝে ত্রাণ বিতরণ চলছে। বন্যা পরিস্থিতি মোকাবেলায় সকলের সহযোগিতা চেয়েছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com