শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

দিল্লিতে মহাবিপদ সংকেত

দিল্লিতে মহাবিপদ সংকেত

Reading Time: < 1 minute

ন্যাশনাল ডেক্স, সারাবাংলা :

ভারতের রাজধানী দিল্লিতে হঠাৎ করেই নেমে এসেছে মুষলধারে বৃষ্টি। এমন বৈরী আবহাওয়া দেখে পরিস্থিতি সামলাতে আবহাওয়া দপ্তর এক জরুরি ‘রেড অ্যালার্ট’ জারি করেছে। দুপুর গড়াতেই পুরো আকাশ ঘন কালো মেঘে ঢেকে যায় এবং প্রবল ঝোড়ো হাওয়ার সঙ্গে জোর বৃষ্টি শুরু হয়। পরিবেশ এক লহমায় বদলে গিয়ে স্থবির হয়ে পড়ে শহরের স্বাভাবিক চলাচল। আবহাওয়া অফিস জানিয়েছে, রাজধানীর পালম ও নজফগড়সহ বিভিন্ন জায়গায় বেশ ভালো পরিমাণে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সামনেও শহরের বেশিরভাগ স্থানে বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। কিছু কিছু এলাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছে যাওয়ার আশঙ্কা রয়েছে। বৃষ্টির কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন জন্মাষ্টমীর উৎসবে বের হওয়া সাধারণ মানুষ। উৎসবের আনন্দে যারা ছাতা হাতে বা সাজগোজ করে রাস্তায় নেমেছিলেন, তারা হঠাৎ এই ঝুম বৃষ্টিতে ভিজে একাকার হয়ে যান। চারদিকে নিরাপদ আশ্রয়ের খোঁজে মানুষের ছোটাছুটি শুরু হয়। বৃষ্টির দাপট বাড়ার সাথে সাথে শহরের প্রধান সড়কগুলো পানিতে তলিয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। অবিরাম বৃষ্টিতে শহরের নিচু এলাকাগুলোতে পানি জমে যাওয়ার বড় ঝুঁকি তৈরি হয়েছে। দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার এবং পথচলতি সবাইকে সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্র: এনডিটিভি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com