বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

দীঘিনালায় ইউপি চেয়ারম্যান লাকীর বিরুদ্ধে ঝাড়ু মিছিল

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালার ১নং মেরুং ইউনিয়ন আওয়ামী লীগের উত্তর ও দক্ষিণ শাখাসহ সাধারণ মানুষ দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগে মেরুং ইউপি চেয়ারম্যান মাহমুদা বেগম লাকীর বিরুদ্ধে ফুঁসছে উঠেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার দাবিতে বিক্ষোভ এবং ঝাড়ু মিছিলের পাশাপাশি অপসারণের দাবিও উঠেছে।
শুক্রবার(০৬ জানুয়ারী) বেলা ১২টার দিকে উপজেলার বেতছড়িতে ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের সামনে মেরুং ইউপি চেয়ারম্যান মাহমুদা বেগম লাকীর বিরুদ্ধে নানা অভিযোগ এনে ঝাড়ু মিছিল করে স্থানীয়রা।
এরআগে সকাল ১০টায় মেরুং ইউনিয়ন (উত্তর ও দক্ষিণ) শাখা আওয়ামী লীগের যৌথ উদ্যোগে এক বর্ধিত অনুষ্ঠিত হয়। সভা থেকে মাহমুদা বেগম লাকীকে অবাঞ্ছিত ঘোষণা করেন ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। মেরুং ইউনিয়ন (উত্তর) আওয়ামী লীগের সভাপতি মোঃ আমজাদ হোসেন এর সভাপতিত্বে বর্ধিত সভায় বক্তব্য রাখেন, মেরুং ইউনিয়ন (উত্তর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গুলজার হোসেন, সহ-সভাপতি মোঃ আলমগীর লিডার, যুগ্ম-সাধারণ সম্পাদক খোরশেদ আলম, মেরুং ইউনিয়ন (দক্ষিণ) যুবলীগের সভাপতি হাজী মোহাম্মদ ইলিয়াস, ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি মোঃ বাবুল, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছগির আহমেদ, মোহাম্মদ আলী প্রমূখ। সভায় বক্তারা ইউপি চেয়ারম্যান মাহমুদা বেগম লাকীর বিরুদ্ধে অভিযোগ করে বলেন, তিনি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে সাধারণ মানুষের সাথে খারাপ আচরণ করেন। এছাড়াও বাড়তি হোল্ডিং ট্যাক্স উত্তোলন, প্রভাবশালী একই পরিবারে ৩জনকে সুলভ মূল্যের কার্ড প্রদান, রাস্তায় গাড়ি আটকিয়ে চাঁদাবাজি করে আসছেন। পাশাপাশি সাধারণ জনগণের সাথে সর্বদা খারাপ আচরণ করে আসছেন। এদিকে মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহামুদা বেগম লাকী জানান, এখানে সাধারণ জনগণের কোন দোষ নেই। স্বার্থান্বেষী মহল কিছু লোকজনকে বর্ধিত সভার কথা বলে ভুল বুঝিয়ে আমার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করিয়েছে।
এ ব্যাপারে দীঘিনালা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সফিকুল ইসলাম শফিক জানান, আমরা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বর্ধিত সভা করতেই নিষেধ করেছি। আমাদের নিষেধাজ্ঞা অমান্য করে বর্ধিত সভা এবং বিক্ষোভ মিছিল করেছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com