বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

দুই জেলার তিন থানার সীমান্তে নদীর তীরে পড়ে ছিল এক যুবকের লাশ

Reading Time: < 1 minute

মোঃ ফজলুল করিম সবুজ, নওগাঁ :
নওগাঁর মান্দা,আত্রাই ও রাজশাহীর বাগমারা সীমান্তে উত্তর জামালপুরে ফকিন্নি নদীর তীর থেকে আজ শুক্রবার সকাল সাড়ে ১১টায় উত্তম কুমার (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ । নিহত উত্তম কুমার আত্রাই হাটকালুপাড়া গ্রামের অজিত কুমারের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, গতকাল বিকালে জমির সবজি বিক্রি করতে ফতেপুর বাজার যায়। তারপর আর বাড়ি ফেরেনি। কিছুদিন পূর্বে উত্তম কুমারের ১৫ বছরের সন্তান পানিতে পড়ে মৃত্যু হয়। অতি দরিদ্র মানুষ হওয়ায় তার কোন শত্রু নাই বলে জানান। তবে কেন কি কারণে তাকে হত্যা করা হয়েছে তদন্ত করে বের করতে প্রসাসনের কাছে মিনতি জানান। মান্দা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, লাশ বাগমারা এলাকায় পড়ে থাকায় বাগমারা থানাকে অবিহিত করেছি। বাগমারার গাঙ্গোপাড়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ্ব মোয়াজ্জেম হোসেন জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এবং হত্যা মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com