বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর অনুদান বিতরণ করলেন বিমান প্রতিমন্ত্রী

Reading Time: < 1 minute

ত্রিপুরারী দেবনাথ তিপু,মাধবপুর:
হবিগঞ্জের মাধবপুরে শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর অনুদান বিতরণ করেন বিমান প্রতিমন্ত্রী এডঃ মাহবুব আলী এমপি।বুধবার (১১ অক্টোবর) সকাল ১০ টার দিকে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এডঃ মাহবুব আলী এমপি। এ সময় উপজেলা মিলনায়তনে সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর অনুদানের অর্থ বিতরণ করেন বিমান প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহসান। এ সময় উপস্থিত ছিলেন ১২০ টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকগন। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এ বছর উপজেলায় ১২০ টি পুজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি পুজা মন্ডপে ১৮ হাজার ৪শত টাকা করে অনুদান প্রধান করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com