বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

দুর্ঘটনায় মৃত নির্মাণ শ্রমিকের ছেলেকে অটোরিক্সা দিলেন রাসিক মেয়র

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে দুর্ঘটনায় মৃত নির্মাণ শ্রমিক দুখু বিশ্বাসের পরিবারকে ব্যাটারি চালিত অটোরিক্সা প্রদান করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় নগর ভবনে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মরহুম দুখু বিশ্বাসের স্ত্রী মুক্তি বিশ^াস ও ছেলে রাজ বিশ^াসের হাতে অটোরিক্সার চাবি তুলে দেন। জীবিকা নির্বাহের অবলম্বন পেয়ে মেয়রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে দুখু বিশ্বাসের পরিবার।
উল্লেখ্য, গত ২৩ জুন মহানগরীর সাগরপাড়া এলাকায় সিটি কর্পোরেশনের ড্রেনের কাজ করার দুর্ঘটনায় মারা যান দুখু বিশ্বাস (৫০)। ড্রেন নির্মাণের কাজ করছিল ঠিকাদারী প্রতিষ্ঠান খালেদ মোহাম্মদ সেলিম। কর্মরত অবস্থায় নির্মাণ শ্রমিক মারা যাওয়ায় তার পরিবারকে সহযোগিতার জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানকে নির্দেশ দেন রাসিক মেয়র। সে মোতাবেক অটোরিক্সাটি সরবরাহ করেছে ঠিকাদারী প্রতিষ্ঠান।
অটোরিক্সা প্রদানকালে উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ড কাউন্সিলর, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর ও ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com