রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত রাজশাহীতে পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৫, আটক ২২ পাবনার ঈশ্বরদীতে ১শ ২০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যাবসায়ী গ্রেফতার পাবনায় ১৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার

দেওয়ানগঞ্জে নিখোঁজের দুইদিন পর মিলল ৪ বছরের শিশুর মরদেহ

Reading Time: < 1 minute

শরিফ মিয়া,জামালপুর:
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় নিখোঁজের দুই দিন পর হাবিবা আক্তার নামে ৪ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলা ডাংধরা ইউনিয়নের বাঘারচর বেপারীপাড়া গ্রামের বাসিন্দা মোঃ আশরাফুল ইসলামের চার বছরের মেয়ে হাবিবা আক্তারের মরদেহ তার নিজ বাড়ির সামনে থেকে উদ্ধার করেছেন দেওয়ানগঞ্জ মডেল থানার পুলিশ।এ বিষয়ে নিহত শিশুর বাবা জানান, শনিবার সকাল ১০ টার দিকে আমার সঙ্গে হাবিবা বাড়ি থেকে একটু দূরে এক দোকানে খরচা আনতে যায়।পরে সহপাঠীদের সঙ্গে বাড়ি ফিরছিল। পথে একটি দোকানে সহপাঠীরা কিছু কিনতে দাঁড়ালে হাবিবা একাই বাড়ির উদ্দেশে রওনা হয়। বাড়ি ফিরতে দেরি হচ্ছে দেখে তার মা হিরা বেগম মেয়েকে খুঁজতে বের হলে বাড়ির কাছাকাছি এক স্থানে তার ব্যবহৃত জুতা দেখতে পায়। পরে আমাকে বিষয়টি জানালে আমি দেওয়ানগঞ্জ মডেল থানায় জিডি করি।এ বিষয়ে জানতে চাইলে দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস জানান, শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ জন্যে রুবেল নামে একজনকে আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com