বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

দেওয়ানগঞ্জে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Reading Time: < 1 minute

শরিফ মিয়া,জামালপুর:
একটি জাতীয় দৈনিক পত্রিকায় ” বিনা অনুমতিতে সরকারি গাছ কর্তন ” শিরোনামে সংবাদের প্রতিবাদে মঙ্গলবার স্থানীয় দেওয়ানগঞ্জ গরু- হাট কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। দেওয়ানগঞ্জ হাট- বাজার কমিটি এ সম্মেলনের আয়োজন করে। এ সময় উপস্থিত ছিলেন, হাট কমিটির ইজারদার মাহবুবুর রহমান মাহবুব, দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান চাঁন,যুব ও ক্রীড়া সম্পাদক ও হাট কমিটির সদস্য বিকাশ কবির ইমরান। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য শোনান- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হাট কমিটির সদস্য মহিবুল ইসলাম যুবরাজ। তিনি বলেন,গত ১৬ সেপ্টেম্বর দৈনিক ইনকিলাব পত্রিকায় ৯ নং পৃষ্ঠায় উল্লেখিত শিরোনামে প্রকাশিত সংবাদে আমাকে জড়িয়ে, যে সংবাদ প্রচার করা হয়েছে তা ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রোণদিত। আমার রাজনৈতিক প্রতিপক্ষ আমাকে হেয় ও আমার উপজেলা আওয়ামীলীগের ভাবমূর্তি ক্ষুন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট সংবাদদাতাকে ভুল ও মিথ্যা তথ্য প্রদান করে যে সংবাদ প্রচার করা হয়েছে তা আদৌ সত্য নয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com