বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

দেওয়ানগঞ্জে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার আটক-১

Reading Time: < 1 minute

মোঃ শরিফ মিয়া,জামালপুর:
দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের দেওয়ানগঞ্জে নিখোঁজের একদিন পর একটি ঝুপড়ি থেকে উদ্ধার করা হয় যুবকের লাশ।উপজেলার ৩নং পাররামরামপুর ইউনিয়ন থেকে গতকাল রবিবার ২২ অক্টোবর সন্ধ্যার পর নিখোঁজ হয় ভ্যানচালক আশরাফুল।সোমবার (২৩ অক্টোবর ২০২৩) দুপুরে ঝালোরচর ব্রহ্মপুত্র নদ-তীরবর্তী একটি ঝোঁপঝার থেকে তার লাশ উদ্ধার করেন দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ।স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আশরাফুল (১৫) পাররামরামপুর ইউনিয়নের তারাটিয়া বাজার এলাকার মো: শহিদ মিয়ার ছেলে ও তারাটিয়া আলহাজ্ব লাল মাহমুদ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। লেখাপড়ার পাশাপাশি তাদের নিজস্ব ভ্যানটি চালিয়ে পড়াশুনা খরচ চালান তিনি।এ ঘটনায় আটককৃত নয়ন মিয়া একই গ্রামের মো. মহল মিয়ার ছেলে।আটককৃত নয়ন মিয়ার ভাষ্যমতে, গতকাল সন্ধ্যায় আশরাফুল ইসলামের ভ্যান গাড়িসহ দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে বের হয়। তারাটিয়া থেকে দেওয়ানগঞ্জ যাওয়ার মাঝামাঝি বাসেতপুর গ্রামে একটি নির্জন এলাকায় দাঁড়ান। পরে নয়নসহ আরো তিনজন মিলে ইট দিয়ে তার মাথায় আঘাত করে হত্যা করা হয়। পরে বাসেতপুর গ্রামের একটি ঝোপঝাড়ের মধ্যে তার লাশ রেখে গাড়িটি বিক্রির উদ্দেশ্যে দেওয়ানগঞ্জ নিয়ে যায়। দেওয়ানগঞ্জ বাজারে গাড়িটি বিক্রির জন্য লোকজনদের বলেন।পরে স্থানীয় লোকজন তার পায়ে রক্তের চিহ্ন দেখে দেওয়ানগঞ্জ মডেল থানায় খবর দেন। এরপর তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা যায় এই হত্যাকাণ্ডের আসল রহস্য। নয়নের সহযোগিতায় দেওয়ানগঞ্জ মডেল থানার পুলিশ আশরাফুলের মরদেহটি বাসেতপুর গ্রাম থেকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ মডেল থানায় আনা হয়। পরে আশরাফুলের পরিবার আশরাফুলের লাশটি সনাক্ত করেন।এবিষয়ে দেওয়ানগঞ্জ বকশীগঞ্জ সার্কেল অফিসার সুমন কান্তি জানান, লাশ সনাক্ত করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে এ ঘটনায় একজনকে আটক করেছে দেওয়ানগঞ্জ থানা পুলিশ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com