রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা পুলিশ মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হরমুজের নিরাপত্তায় মিত্রদের সহযোগিতা চাইছেন ট্রাম্প জাতিসংঘ অধিবেশনে সভাপতি পদে রাশিয়ার সমর্থন চাইলেন শামা ওবায়েদ কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনা রোধে প্রয়োজনীয়পদক্ষেপ গ্রহণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত ইরান যুদ্ধের মধ্যেই জাপানে ক্ষেপনাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া রাজশাহীতে বিপুল পরিমান ইস্কাফ সিরাপসহ মাদক কারবারী গ্রেফতার আসলাম স্মৃতি সংঘের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়া শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি; জেলা প্রশাসকের কাছে আবেদন পাবনার ভাঙ্গুড়ায় আগুনে পুড়ে নিঃস্ব ৪ পরিবার, অসহায়দের পাশে উপজেলা প্রশাসন পাবনার ভাঙ্গুড়ায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দেশদ্রোহী খুনি হাসিনাকে দেশে এনে বিচার করতে হবে দ্রুত নির্বাচন দিতে হবে–আহসান হাবিব লিংকন

দেশদ্রোহী খুনি হাসিনাকে দেশে এনে বিচার করতে হবে দ্রুত নির্বাচন দিতে হবে--আহসান হাবিব লিংকন

Reading Time: 2 minutes

হেলাল মজুমদার ভেড়ামারা প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা স্থানীয় বাসস্ট্যান্ডে উপজেলা জাতীয় পার্টি (কাজী জাফর) আয়োজিত বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪ টার সময় ভেড়ামারা বাস স্ট্যান্ড চত্তরে উপজেলা জাতীয় পাটি (কাজী জাফর) আয়োজিত এক বিশাল জনসভা সভা অনুষ্ঠিত হয়েছে। এই জনসভা এক সময়ে জন সমুদ্রে পরিণত হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ঢোল, ব্যান্ড পাটি, বাজিয়ে দলে দলে জাতীয় পার্টির নেতাকর্মীরা অনুষ্ঠান স্থলে উপস্থিত হন এবং অনুষ্ঠান স্থল স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা মোস্তফা জামাল হায়দার চেয়ারম্যান জাতীয় পার্টি (কাজী জাফর) ও সাবেক মন্ত্রী, তিনি বলেন,দেশমাতা বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমান সহ দেশ সকল নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা পত্যাহার করতে হবে। এবং বিগত খুনি শেখ হাসিনা দেখে সবাইকে শিক্ষা নিতে হবে যে অন্যায় করে কেউ কোনদিন পার পেয়ে যাবে না। তার প্রমাণ খুনি শেখ হাসিনা নিজেই চোরের মত পালিয়ে এই দেশ থেকে চলে গেছেন তার আত্মার দেশ ভারতে । তিনি আরো বলেন এই সরকারের কাছে আমাদের দাবি খুনি হাসিনাকে দেশে এনে বিচার করতে হবে। এবং আন্দোলনে যেসব ছাত্র নিহত হয়েছেন তাদের মাগফেরাত কামনা করি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জননেতা আহসান হাবিব লিংকন মহাসচিব জাতীয় পার্টি (কাজী জাফর) ও সাবেক সংসদ সদস্য কুষ্টিয়া ২- (ভেড়ামার -মিরপুর) আসন তিনি বলেন যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার সম্পন্ন করে নির্বাচন দিতে হবে। দেশ নায়ক তারেক রহমান সহ সকল নেতা কর্মির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।আমি বৈষম্য ছাত্র আন্দোলনে যেসব ছাত্র নিহত হয়েছে তাদের মাগফেরাত কামনা করি।

দেশদ্রোহী খুনি হাসিনাকে দেশে এনে বিচার করতে হবে দ্রুত নির্বাচন দিতে হবে–আহসান হাবিব লিংকন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াব আলী আব্বাস খান প্রেসিডিয়াম সদস্য জাতীয় পার্টি (কাজী জাফর), হান্নান আহমদ খান বাবলু ভাইচ চেয়ারম্যান ও মহানগর জাতীয় পার্টি (কাজী জাফর), কাজী নজরুল ইসলাম যুগ্ম মহাসচিব জাতীয় পার্টির (কাজী জাফর), জাহাঙ্গীর হাফিজ লালু সভাপতি জাতীয় পার্টির (কাজী জাফর) আজমত আলী খান মনি জাতীয় পাটি কাজী জাফর সাধারণ সম্পাদক কুষ্টিয়া জেলা, কুষ্টিয়া জেলা, এম এ আলম চাঁদ মন্ডল জাতীয় পার্টি ভেড়ামারা উপজেলা শাখা, হাজী জাহাঙ্গীর আলম পান্না বিশ্বাস সম্পাদক জাতীয় পার্টি (কাজী জাফর) ভেড়ামারা উপজেলা শাখা, ছাত্রনেতা রাতুল ইসলাম ঝন্টু, ডঃ রিফাজ উদ্দিন,বাউল ফারুক, অন্জন খন্দকার।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com