বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

দৌলতপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বোমা হামলা আহত ৪

Reading Time: 2 minutes

মোঃ জহুরুল ইসলাম, কুষ্টিয়া :

কুষ্টিয়া দৌলতপুর উপজেলার বিলগাথুয়া গ্রামে অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক মেম্বার ইসমাঈল এর নেতৃত্বে কালাম মেম্বারের লোকজনের উপর বোমা হামলা হয়েছে বলে জানান এলাকাবাসী। এ বিষয়ে এলাকাবাসী জামসেদ মন্ডলের ছেলে রাজন ও জাহান মন্ডলের ছেলে বিদুৎ বলেন, গত ১৯ জানুয়ারী বিলগাথুয়া মাধ্যমিক বিদ্যালয়ে, বিদ্যালয় পরিচালনা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে কালাম মেম্বারের প্যানেল পরাজিত হয়। পরাজিত হওয়ার পর থেকে ইসমাঈল মেম্বার ও এম জি মোস্তফার গ্রুপের লোকজন এলাকায় উত্তেজনা তৈরি করে আসছে এবং আমাদের গরোজান নেছা ঈদগাহ মাদ্রাসা চত্বরে দীর্ঘ দিন যাবত সাপ্তাহিক হাট বসে আসছে ।নির্বাচনে জিতার পরের দিন ইসমাঈল মেম্বার ও এম জি মোস্তফার নেতৃত্বে নতুন একটি হাট বসিয়েছে তাদের বাড়ির পাশে । এই হাট উচ্ছেদের জন্য আজ হাটের সময় বিকাল অনুমানিক ৪ টার পরে তারা হঠাৎ হামলা চালায়। এ সময় তারা ৩০ থেকে ৪০ জন ব্যক্তি হামলা চালায় এবং বোমা হামলা করে আগুন লাগিয়ে দেয়। এ বিষয়ে মেম্বার কালাম বলেন, পূবে থেকেই তারা বিভিন্ন ভাবে আমাদের লোকজনকে হয়রানি করে আসছে। তারা অনেক বার আমাদের লোকজনের উপর হামলা চালিয়েছে। এম জি মোস্তফা যখনি ঢাকায় থেকে বাড়িতে আসেন তখনি তাদের লোকজন সংঘবদ্ধ হয়ে মারামারি জন্য প্রস্তুতি নেই। আজ শুক্রবার আমাদের বিলগাথুয়া গ্রামের সাপ্তাহিক হাট বসে হাট উচ্ছেদ করার জন্য তাদের লোকজন, তারেক, সেন্টু, টুয়েল, সান্টু, সাইদ, রাজিব, হাসান, জুয়েল সহ আর ২০ থেকে ৩০ জন আগ্নেয়াস্ত্র সহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় এ সময় তারা গুলি করে ও বোমা হামলা করে।বোমার আঘাতে নুর হোসেন মন্ডলের ছেলে মনজু ও বাবলুর ছেলে রাজিব সহ মোট চারজন গুরুতর আহত হয় । তারা বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। এই ঘটনার তদন্ত করে সঠিক বিচার দাবি করছি। এ বিষয়ে ইসমাঈল মেম্বার ও এম জি মোস্তফার ক্যামেরায় কোন কথা বলতে না চাইলে। এম জি মোস্তফা সাহেবের ভাই সফাতুল্লার স্ত্রী সামছুরনাহার বলেন, মোস্তফা সাহেব অনেক ভালো মানুষ সে কোন মারামারি গ্যাঞ্জাম মধ্যে থাকেন না। তারা নিজেরা নিজেরা মারামারি করে আমাদের নাম দিচ্ছে। এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ হয়েছে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com