বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

News Headline :
পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক পাবনার আটঘরিয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫ টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে চলছে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ড  রাজশাহীর বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, বিস্ফোরণ: দুই মামলায় জামায়াত নেতা-সহ ৩০ জন আসামী নগরীর মেহেরচন্ডী এলাকায় বাবাকে হত্যা করে পালালো রাবি শিক্ষার্থী কিশোরগঞ্জে মানবেতর জীবনযাপন অনাহারে দিন কাটছে বৃদ্ধ দুর্গাচরণের

দৌলতপুরে এমপি‘র সামনে জোড়া খুনের আসামীদের শাস্তির দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন

Reading Time: < 1 minute

জহুরুল হক,দৌলতপুর কুষ্টিয়া :
কুষ্টিয়ার দৌলতপুরের পল্লীতে জোড়া খুনের আসামীদের গ্রেফতার ও উপযুক্ত শাস্তির দাবীতে দৌলতপুর আসনের এমপি সরওয়ার জাহান বাদশার সামনে বিক্ষোভ প্রদর্শণ ও মানববন্ধন করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী। মঙ্গলবার বেলা ১১ টার দিকে মরিচা ইউপির ভুরকা হাটখোলা পাড়া এলাকায় বিক্ষুব্ধ গ্রামবাসী এ বিক্ষোভ ও মানববন্ধন করে। উল্লেখ্য গত ১৪ জুন বিকেলে গরুতে পাট ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিবর্ষণ ও ধারালো অস্ত্রের আঘাতে বজলু মালিথা ও ভেলস মালিথা নামে দুই কৃষক খুন হয়। এরপর স্থানীয় সাংসদ সরওয়ার জাহান বাদশা এই জোড়া খুনের মুল হোতা উজ্জল সর্দার হত্যাকান্ডে জড়িত ছিলনা বলে দাবী করেছিলেন। এমপি‘র এমন বক্তব্যে নিহতের স্বজন ও এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন। তারা জানান, এমপি সাহেবের কাছের লোক হওয়ায় তিনি উজ্জল সর্দার কে রক্ষা করতে চাইছেন। ঘটনার ১২ দিন পর এমপি সরওয়ার জাহান বাদশা ভুরকা হাটখোলা পাড়া এলাকায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে গেলে এমপি সরওয়ার জাহান বাদশার সামনে বিক্ষোভ প্রদর্শণ ও মানববন্ধন করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী। পরে হাটখোলা পাড়ায় নিহত বজলু মালিথার কবর সংলগ্ন বাঁশ বাগানে দোয়া অনুষ্ঠানে এমপি সরওয়ার জাহান বাদশা বলেন, কোন হত্যাকান্ডকে আমি সমর্থন করিনা। খুনি যেই হোক তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। এমপি‘র এই বক্তব্যে মামলার বাদি নাহিদ হাসান সহ বিক্ষুব্ধ গ্রামবাসী আশ্বস্থ হতে পারেননি বলে তারা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com