বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

দৌলতপুরে পদ্মায় ডুবে যাওয়া দুই কলেজ ছাত্রের লাশ উদ্ধার

Reading Time: < 1 minute

জহুরুল ইসলাম, দৌলতপুর কুষ্টিয়া:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ফিলিপনগর ইউপির আবেদের ঘাট নামক স্থানে ফুটবল খেলতে গিয়ে পদ্মা নদীতে ডুবে দুই কলেজ ছাত্র নিখোঁজ হওয়ার সাড়ে ৫ ঘন্টা পর তাদের লাশ উদ্ধার করা হয়েছে।
ভেড়ামারা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং খুলনা থেকে ডুবুরী আনার পর সন্ধ্যা ৬ টার দিকে নিখোঁজদের সন্ধ্যানে উদ্ধার অভিযান শুরু করেন ।
ডুবুরীদল প্রায় ঘন্টা খানেক খোঁজাখুজির পর সন্ধ্যা সোয়া ৭ টার দিকে ডুবে যাওয়া স্থান থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, উপজেলার ফিলিপনগর ইউপির ফিলিপনগর কবিরাজ পাড়ার বাবুল কবিরাজের ছেলে ইউসুব আলী কবিরাজ (১৮) ও ফিলিপনগর মাঠপাড়া গ্রামের কমির উদ্দিনের ছেলে সামিউল ইসলাম সম্রাট (১৮) ফুটবল খেলতে গিয়ে পদ্মা নদীর আবেদের ঘাট নামক স্থানে নিখোঁজ হয় । তারা দুজনেই স্থানীয় ফিলিপনগর-মরিচা (পি,এম) কলেজের প্রথম বর্ষের ছাত্র বলে তাদের পরিবার সুত্রে জানাগেছে।
ফিলিপনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক কবিরাজ জানান, বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে কয়েকজন কিশোর পদ্মার চরে ফুটবল খেলার জন্য যায়। এক পর্যায়ে ফুটবলটি নদীতে পড়েলে প্রথমে সম্রাট ফুটবলটি তুলে আনতে গিয়ে পদ্মার পানিতে তলিয়ে যায়। এরপর ইউসুব আলী তাকে ধরতে গেলে সেও তলিয়ে যায়। ভয়ে আর কেউ পানিতে নামতে সাহস করেনি। তাদের চিৎকারে এলাকাবাসী ছুটে এসেও তাদের উদ্ধার করতে পারেনি। এরপর ভেড়ামারা ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়।
দৌলতপুর থানার ওসি নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খুলনা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরীদল দুটি মরদেহ উদ্ধার করার পর তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com